কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:০৮ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে কড়া ভিডিওবার্তা, যা বললেন ইসরায়েলি নারী বন্দি

পুরনো ছবি।
পুরনো ছবি।

সম্প্রতি হামাস ৭৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তিন নারীকে বন্দি করে দেখা গেছে। তাদেরই একজন ইসরায়েলি সরকারকে বন্দি বিনিময়ের জন্য আহ্বান জানিয়েছেন।

হামাসের মুক্তিপ্রাপ্ত বন্দিদের এ ভিডিও না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে আলজাজিরা। ক্লিপে বন্দিদের একজন সরাসরি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে কথা বলেন। তবে এগুলো তার নিজের কথা ছিল নাকি তাকে জোর করে এসব বলানো হয়েছে তা স্পষ্ট নয়।

তিনি বলেন, ‘আমরা ৭ অক্টোবর হামলায় আপনাদের রাজনৈতিক ও সামরিক ব্যর্থতার দায়ভার বহন করেছি। আমাদের উদ্ধার করতে সেনাবাহিনী ছিল না। কেউ এগিয়ে আসেনি। কেউ আমাদের রক্ষা করেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা নিরীহ নাগরিক যারা ইসরায়েলকে কর প্রদান করি। আমরা এখন খারাপ অবস্থায় বন্দি।’

নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ওই নারী বন্দি বলেন, ‘আপনি আমাদের মেরে ফেলছেন। আপনি কি আমাদের মারতে চান? সবাইকে মেরে ফেলাই কি যথেষ্ট নয়? যে পরিমাণ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে তা কি যথেষ্ট নয়?

বন্দি ওই নারী বলেন, ‘এখন আমাদের মুক্ত করুন। তাদের নাগরিকদের মুক্তি দিন, তাদের বন্দিদের মুক্তি দিন, আমাদের সবাইকে মুক্তি দিন। আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে যাই।’

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলি নাগরিকরা। দেশটির উপকূলীয় শহর সিজারিয়াতে সরকারবিরোধী এক বিক্ষোভ থেকে নেতানিয়াহু সরকারের যুদ্ধনীতির সমালোচনা করেন বিক্ষোভকারীরা। তারা দাবি করেন, ফিলিস্তিনিদের ওপর সামরিক হামলা কেবল আরও যুদ্ধ ডেকে আনবে।

হামাসের হাতে আটক বন্দিদের পরিবার ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে জিম্মিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, জিম্মিদের মুক্ত করার অংশ হিসেবেই গাজাতে সামরিক অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।

তেল আবিবে বিক্ষোভকারীরা গান গেয়ে প্রতিবাদ করেন এবং নিখোঁজদের ছবি সংবলিত প্ল্যাকার্ড ধারণ করেন। অপহৃত হওয়া নাগরিকদের ফিরিয়ে আনতে তারা ‘এখনই তাদের বাড়িতে নিয়ে আসুন’ ‍স্লোগান দেন।

এ ছাড়া, হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী শনিবার নিউইয়র্কের ব্রুকলিনের রাস্তায় প্রতিবাদ করেন। গাজায় হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের বিরোধিতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১০

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১১

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১২

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৩

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৪

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৫

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৭

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৮

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৯

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০
X