কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা

ইয়েমেনের আকাশে ড্রোন। ফাইল ছবি
ইয়েমেনের আকাশে ড্রোন। ফাইল ছবি

এবার ইসরায়েলের উপর ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এ হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এ হামলার দায় স্বীকার করেছে।

হুথি সরকারের প্রধানমন্ত্রী আবদেল আজিজ বিন হাবতার এএফপিকে বলেন, ইসরায়েলে হামলা চালানো এ ড্রোনগুলো ইয়েমেনের।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাতে ইসরায়েলকে ব্যপক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর হওয়ার পর থেকেই তেলআবিবকে সব দিক থেকে সহায়তা-সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন। এমনকি ইসরায়েলকে প্রতিদিনই অস্ত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন।

পেন্টাগনের উপপ্রেস সচিব সাবরিনা সিং সাংবাদিকদের বলেছেন, তারা প্রায় প্রতিদিনই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে চলেছে।

তিনি বলেন, ইসরায়েল এসব অস্ত্র কীভাবে ব্যবহার করবে, তা নিয়ে আমাদের কোনো বিধিনিষেধ নেই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীই তাদের অপারেশন পরিচালনার ধরন নির্ধারণ করবে।

ইসরায়েলকে এমন সহায়তার কারণে বারবার হামলার মুখে পড়ছে ইরাক ও সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিগুলো। এর ফলে মধ্যপ্রাচ্যে আবারও একটি মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) ইরাকের আইন আল আসাদ বিমানঘাঁটিতে এ হামলা হয়। নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে একটি আন্তর্জাতিক সেনাঘাঁটিতে হামলা হয়েছে। চারটি কাতিউশা রকেট দিয়ে এ ঘাঁটিতে হামলা চালানো হয়। এ ঘাঁটিতে মার্কিনসহ আন্তর্জাতিক বিভিন্ন সেনারা রয়েছে।

সেনাবাহিনীর দুটি সূত্র জানিয়েছে, সেনাঘাঁটি থেকে কিছুটা দূরে রকেটগুলো পড়ে থাকতে পারে। এ ঘাঁটিতে হামলার কারণ বা হতাহতের তথ্য তাৎক্ষণিক জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X