কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন থেকে ইসরায়েলের ট্যাংকে হামলা

লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা। ছবি : আনাদোলু
লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা। ছবি : আনাদোলু

এবার ইসরায়েলের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা হয়েছে। লেবাননের সীমান্ত থেকে সশস্ত্র গোষ্ঠীরা সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে এ হামলা করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

আইডিএফ জানায়, লেবানন সীমান্তের সাতুলা এলাকায় সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনীর ট্যাংকে হামলা চালিয়েছে। এ সময় তারা সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আজ সকালে ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবানন থেকে হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়।

এর আগে ইসরায়েলের বিমানবন্দর ও সেনাঘাঁটিতে হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। হুথিদের দাবি, হামলার কারণে ইসরায়েলের সেনাঘাঁটি ও বিমানবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত ছিল। তবে হামলার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বিদ্রোহীরা।

ইসরায়েল জানিয়েছে, হামলার সময় তাদের আকাশে কোনো সাইরেন বা সতর্কবার্তা বাজেনি। এ ছাড়া বিমানবন্দর ও সেনাঘাঁটি তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সোমবারের হামলা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

হুথির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে। হামলার কারণে ইসরায়েলের সেনাঘাঁটি ও বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য হামলা বন্ধ ছিল।

বেনামি সূত্রের বরাতে চ্যানেল ১২ টিভি জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া এসব ড্রোন জর্ডান ভূপাতিত করেছে। এ ছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হুথিদের বেশ কয়েকটি হামলা রুখে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১০

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১১

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৫

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৬

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৭

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৮

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X