কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

আন্তর্জাতিক অপরাধ আদালত। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ আদালত। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড গণহত্যা চালানোর শামিল এমন অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার ফিলিস্তিনিদের পক্ষে একদল আইনজীবী এই মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু।

সোমবার (১৩ নভেম্বর) হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনি প্রতিনিধি হিসেবে এই মামলার অভিযোগপত্র জমা দিয়েছেন গিলস ডেভার্স। এ সময় তার সঙ্গে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

অভিযোগপত্র জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে গিলস ডেভার্স বলেছেন, গাজায় বর্তমানে যুদ্ধাপরাধ সম্পর্কিত বিষয়ে তদন্ত করছে আইসিসি। এই তদন্তে গণহত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত।

তিনি বলেন, গাজায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে পানি, জ্বালানি, খাদ্য ও ওষুধের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এসবের মাধ্যমে প্রমাণ হয় ইসরায়েল আসলে গাজায় ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করতে চাইছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্নের নামে গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১০

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১১

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১২

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৫

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৬

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৭

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৮

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৯

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

২০
X