কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৯:৪১ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চলতি মাসেই গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তি

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছে হামাস। এই যুদ্ধবিরতি শেষ হলে চলতি মাসের শেষের দিকে বিবদমান দুপক্ষের মধ্যে আরেকটি যুদ্ধবিরতি চুক্তি হবে বলে রয়টার্সকে জানিয়েছেন ফিলিস্তিনি এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, নতুন এই চুক্তি হলে আরও ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। হামাসের হাতে বন্দি ২৪০ জন জিম্মির মধ্যে মোট ১০০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে দুই দফায় মোট ৩০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের কারাগারে বন্দি ৩০০ ফিলিস্তিনি নিহত নারী ও শিশুর তালিকা প্রকাশ করেছে ইসরায়েল।

এর আগে বুধবার সকালে বেশ কয়েক দিনের দরকষাকষির পর গাজা উপত্যকায় কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানায় ইসরায়েল ও হামাস। এরপর হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক আলজাজিরাকে বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই যুদ্ধবিরতি গাজার সব এলাকায় কার্যকর হবে। আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজার আকাশে ইসরায়েলের কোনো যুদ্ধবিমান বা সাধারণ বিমান চলাচল করবে না।

চুক্তি অনুযায়ী, হামাসের হাতে জিম্মি ৫০ বন্দির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এ ছাড়া গাজা উপত্যকায় চার দিন সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে ইসরায়েল। পাশাপাশি ২৩ লাখ মানুষের এই অঞ্চলে মানবিক, চিকিৎসা সহায়তা ও জ্বালানি নিয়ে শত শত ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েলি বাহিনী।

তবে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকরের এই সময়ের ব্যাপারে এখনো নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আজ সন্ধ্যা নাগাদ যুদ্ধবিরতি কার্যকরের সময় জানাতে পারে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১০

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১১

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১২

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৩

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৫

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৬

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৭

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৮

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X