কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় আবার অভিযান নিয়ে যা বলল ইসরায়েল

গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : এপি
গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : এপি

গাজার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তবে বিরতির পর আবার অভিযান চালানো হবে কি না, তা জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেন, সেনাবাহিনী যুদ্ধ শেষ করছে না। সাময়িক যুদ্ধবিরতির আশা করা হচ্ছে।

গাজা পরিদর্শনকালে কমান্ডারদের তিনি বলেন, আমরা যুদ্ধের মূল লক্ষ্য অর্জনের চেষ্টা করছি। স্থল অভিযানে জোরদারের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে। তবে অপহৃত জিম্মিদের ফিরিয়ে আনার জন্য শর্ত মেনে নেওয়া হচ্ছে।

সেনাপ্রধান বলেন, আমরা যুদ্ধ শেষ করছি না। যতক্ষণ না আমরা বিজয়ী হব ততক্ষণ আমরা অভিযান চালিয়ে যাব। হামাসের অন্য এলাকায় আমরা আমাদের অভিযান চালিয়ে যাব।

এর আগে বৃহস্পতিবার সকালে বন্দিবিনিময়ের ব্যাপারে নতুন বার্তা দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে, শুক্রবারের আগে কোনো জিম্মিকে মুক্তি দেবে না হামাস। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যদিও হামাস জানিয়েছিল যে বৃহস্পতিবার থেকে এ চুক্তি কার্যকর হতে পারে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাচি হানেগবি জানান, শুক্রবারের আগে ফিলিস্তিনের কাছে থাকা কোনো জিম্মিকে মুক্তি দেবে না হামাস।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জিম্মিদের মুক্তির ব্যাপারে আমাদের আলোচনা ও পদক্ষেপের অগ্রগতি হয়েছে, যা ক্রমাগত অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১০

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১১

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৫

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৮

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৯

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

২০
X