কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়ে ১৩৩ জনকে গ্রেপ্তার!

১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়ে ১৩৩ জনকে গ্রেপ্তার!

ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী চার দিনে দেড়শ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে তেল আবিব। এর মধ্যেই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অভিযান ও গ্রেপ্তার অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফাত্তাহ শাসিত ফিলিস্তিনের এই অঞ্চলে প্রায় বিনা বাধায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। যুদ্ধবিরতির এই সময়ে অঞ্চলটি থেকে ঠিক কতজন ফিলিস্তিনিকে বন্দি করা হয়েছে তা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। স্থানীয় সময় শুক্রবার শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল গাজায় কোনো প্রকার সামরিক অভিযান ও গ্রেপ্তার বন্ধ রাখতে হবে। এ ছাড়া প্রতি একজন ইসরায়েলি বন্দি মুক্তির বিনিময়ে মুক্তি দিতে হবে তিনজন ফিলিস্তিনি বন্দিকে। এই শর্তের আওতায় মুক্ত ফিলিস্তিনিদের সবাই ছিলেন পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বাসিন্দা। তবে শর্তে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে গ্রেপ্তার বন্ধের উল্লেখ না থাকায় সেখানে এখনও নির্বিচার অভিযান গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। ফলে এই সময়ে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের সমান সংখ্যক নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েল। চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম চার দিনে ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। তাদের মধ্যে ১১৭ জন শিশু ও ৩৩ জন নারী। একই সময়ে হামাস ৬৯ জিম্মিকে মুক্তি দেয়। যাদের মধ্যে ৫১ জন ইসরায়েলি ও ১৮ জন অন্যান্য দেশের নাগরিক। আর এই সময়ে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর থেকে অন্তত ১৩৩ জন ফিলিস্তিনি নাগরিককে আটক করে ইসরায়েল। প্যালেস্টাইন প্রিজনার্স অ্যাসোসিয়েশনের কাছ থেকে এমন তথ্য পাওয়া যায়। সংগঠনটির মুখপাত্র আমানি সারাহনেহ জানান, যত দিন ইসরায়েলি দখলদারিত্ব বজায় থাকবে, তত দিন ফিলিস্তিনিদের গ্রেপ্তার বন্ধ হবে না। মানুষকে অবশ্যই বুঝতে হবে, এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারদের একটি কেন্দ্রীয় নীতি। এটি ফিলিস্তিনিদের যে কোনো ধরনের প্রতিরোধ আটকানোর একটি কৌশল। আমানি সারাহনেহ বলেন, ফিলিস্তিনিদের গ্রেপ্তার ইসরায়েল শুধু গত ৭ অক্টোবরের পর থেকেই করছে না। বিষয়টি ইসরায়েলের একটি দৈনন্দিন কাজ। যুদ্ধবিরতির প্রথম চার দিনে আরও বেশিসংখ্যক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হবে বলে তারা ধারণা করেছিলেন। গেল ৭ অক্টোবর অপারেশন আল-আকসা ফ্লাড নামে ইসরায়েলে সামরিক অভিযান চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ সময় প্রায় আড়াইশ ব্যক্তিকে আটক করে হামাস সদস্যরা। তারপর থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার বোমাহামলা চালাতে থাকে ইসরায়েল। তেল আবিবের এমন হামলায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত ছয় হাজার শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X