কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭০০ ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এপি।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এপি।

গাজায় আবার ফিরেছে যুদ্ধ পরিস্থিতি। এরমধ্যে ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। রোববার (৩ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক জানান, গাজায় যুদ্ধবিরতির পর পুনরায় ইসরায়েল হামলা শুরুর পর গত ২৪ ঘণ্টায় সাত শতাধিক লোক নিহত হয়েছেন।

তিনি আরও জানান, ইসরায়েলের এ হামলার কারণে গাজায় ১৫ লাখের বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছেন।

গত ৯ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের এ হামলায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৫ হাজার ২০৭ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ৪০ হাজার ৬৫২।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের ৭০ শতাংশ শিশু ও নারী। তারা আরও জানায়, সংঘাতের শুরুর পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ২৮০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। তবে গাজায় যুদ্ধবিরতি আবারও কার্যকর করতে আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই যুদ্ধ শেষে গাজার ভবিষ্যৎ কী হবে সে প্রশ্ন বারবার সামনে আসছে। এ বিষয়ে একেক সময় একেক খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১০

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১১

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১২

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৩

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৪

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৫

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৭

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৮

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৯

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

২০
X