কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্থল অভিযানের শুরুতেই ২০০তম সামরিক চালান পেল ইসরায়েল

ইসরায়েলের সামরিক সহায়তার কার্গো চালান। পুরোনো ছবি।
ইসরায়েলের সামরিক সহায়তার কার্গো চালান। পুরোনো ছবি।

গাজায় ইসরায়েলের আক্রমণ দুই মাস পার করেছে। এর মধ্যে একের পর এক অস্ত্রের চালান পাচ্ছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলের পর দক্ষিণেও স্থল অভিযান শুরু করেছে তাদের সেনারা। এর মধ্যে তারা ২০০তম সামরিক চালান পেয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের কাছে সামরিক সরঞ্জামের ২০০তম কার্গো চালান পৌঁছেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের জন্য এ চালান এসেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলে ১০ হাজার টন সামরিক সরঞ্জাম পেয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর অস্ত্রবাহী গাড়ি, অস্ত্র, সুরক্ষা সরঞ্জাম গোলাবারুদসহ অন্যান্য।

মন্ত্রণালয় জানিয়েছে, চালানের এসব অস্ত্র মার্কিন প্রকিউরমেন্ট মিশন কর্তৃক সহায়তা পেয়েছে ইসরায়েল। দেশটি ইসরায়েলের এ যুদ্ধে অন্যতম জোগানদাতা। তারা প্রতিবছর ৩ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা করে আসছে।

এর আগে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হঠাৎ হামলার পর ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। এমনকি ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা দিতে দুই দেশের কর্মকর্তা জোর আলোচনা শুরু করেছেন।

হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা জানান, মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা নিয়ে ঘোষণা আসতে পারে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি সরে যাওয়ায় নতুন অস্ত্র সহায়তা পাস নিয়ে জটিলতা দেখা দেওয়ার কথাও জানান তিনি।

আরেক আমেরিকান কর্মকর্তা বলেছেন, তারা আসলে এই বিষয়টি নিয়েই কাজ করছেন। প্রতিনিধি পরিষদে কোনো স্পিকার নেই। এটি একটি ব্যতিক্রম পরিস্থিতি। এর মধ্যেই তাদের কাজ করতে হবে।

হামাসের হামলার পর ইসরায়েলের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন অপরিবর্তিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X