কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় পরিবারের ২২ সদস্য হারালেন আলজাজিরার সাংবাদিক

আলজাজিরার সাংবাদিক মোমেন আল শারাফি। ছবি : সংগৃহীত
আলজাজিরার সাংবাদিক মোমেন আল শারাফি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক মোমেন আল শারাফির পরিবারের ২২ জন সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) ভোরে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এই বোমা হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই শরণার্থী শিবিরে তারা আশ্রয় নিয়েছিলেন। খবর আলজাজিরার।

নিহতদের মধ্যে সাংবাদিক মোমেনের বাবা মাহমুদ ও মা আমিনা এবং তার ভাই, তাদের স্ত্রী ও সন্তানরা রয়েছে।

সাংবাদিক মোমেন আলজাজিরাকে বলেছেন, বিস্ফোরকের একটি ব্যারেল তাদের বাড়িতে আঘাত হানে। এর ফলে সেখানে একটি গভীর গর্তের সৃষ্টি হয়ে যায়। উদ্ধার কাজে নিয়োজিত সিভিল ডিফেন্সের সদস্যদের কেউ মরদেহের কাছে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, আমাদের প্রিয়জনকে শেষ বিদায় জানাতে দেওয়া হয়নি। তাদের যথাযথভাবে কবর দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে।

সাংবাদিক মোমেনের এক আত্মীয় বলেন, ভোর ৪টা বা ৫টার দিকে তারা বাড়িতে হামলা করেছে। ভোরের আলো ফোটার আগ পর্যন্ত আমরা ঘটনাস্থলে যেতে পারিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি হামলার নিন্দা করেছে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক। সংবাদমাধ্যমটি বলেছে, এই অপরাধের জন্য দায়ী সবাইকে জবাবদিহির আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত ২৫ অক্টোবর ইসরায়েলি হামলায় গাজায় আলজাজিরার আরবি বিভাগের আরেক সাংবাদিক ওয়ায়েল দাহদুহের পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছিলেন। ৩১ অক্টোবর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ব্যুরোর সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল-কুমসানও বাবা, দুই বোনসহ পরিবারের ১৯ সদস্যকে হারিয়েছেন।

হামাসের হামলার জবাবে গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করছে ইসরায়ল। ইসরায়েলি হামলায় গাজায় এরই মধ্যে ১৬ হাজার ২৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X