কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ছেলের পর ইসরায়েলি মন্ত্রীর ভাগনে নিহত

ছেলের মৃত্যুতে ইসরায়েলি মন্ত্রী গাদি আইজেনকোটকে সান্ত্বনা দিচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ছবি : সংগৃহীত
ছেলের মৃত্যুতে ইসরায়েলি মন্ত্রী গাদি আইজেনকোটকে সান্ত্বনা দিচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক প্রধান ও বর্তমান যুদ্ধকালীন মন্ত্রী গাদি আইজেনকোটের এক ভাগনে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার নিজের ছেলে নিহত হওয়ার পর শনিবার (৯ ডিসেম্বর) ভাগনে নিহত হওয়ার পেলেন এই ইসরায়েলি মন্ত্রী। খবর টাইমস অব ইসরায়েলের।

নিহত ওই ইসরায়েলি সেনার নাম মাওর কোহেন আইসেনকোট। তার বয়স ১৯ বছর। তিনি গোলানি ব্রিগেডের দ্বাদশ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি ইসরায়েলি মন্ত্রী গাদি আইজেনকোটের সৎবোন শ্যারন আইজেনকোটের ছেলে।

আইডিএফ বলেছে, শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একটি অভিযানে যান মাওর কোহেন ও তার দল। এ সময় পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে তিনি ও জোনাথন ডিন জুনিয়র হাইম নামের আরেক সেনা নিহত হন।

এর আগে গত বৃহস্পতিবার গাদি আইসেনকোটের ছেলে গাল মেইর আইসেনকোট (২৫) উত্তর গাজায় নিহত হয়। তিনি ব্যাটালিয়ন ৬৯৯-এ একজন রিজার্ভ সেনা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার আগে চলতি সপ্তাহের শুরুতে গাদি আইজেনকোটের আরেক ভাগনে গাজার যুদ্ধক্ষেত্রে মর্টার শেলের আঘাতে আহত হয়েছিলেন। বর্তমানে তার অবস্থা মাঝারি ধরনের বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

অক্টোবরের শেষ দিকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। স্থল অভিযান শুরু করার পর থেকে হামাসের সঙ্গে যুদ্ধে মোট ৯৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X