কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ১০২ মিলিয়ন ডলারের ট্যাংকের অস্ত্র দিবে মার্কিনিরা

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত।
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত।

ইসরায়েলকে আরও অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি এবার ইসরায়েলের ট্যাংকের কার্তুজসহ অন্যান্য সরঞ্জামের জন্য ১০২ মিলিয়ন ডলার সহায়তা দিতে চলেছে। শনিবার (৯ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইসরায়েলের জন্য এ সহায়তা অনুমোদন দিয়েছে। এ বিলের আওতায় ইসরায়েলকে ১২০ মিলিমিটার হাই এক্সপ্লোসিভ অ্যান্টি-ট্যাঙ্ক মাল্টি-পারপাস উইথ ট্রেসার (এমপিএটি) কার্তুজ ও এর আনুষঙ্গিক সরঞ্জাম সহায়তা দেওয়া হবে। এসব অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি করবে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী তাদের মজুদ থেকে ইসরায়েলের কাছে ১২০ মিলিমিটার হাই এক্সপ্লোসিভ অ্যান্টি-ট্যাঙ্ক মাল্টি-পারপাস উইথ ট্রেসার (এমপিএটি) কার্তুজ বিক্রয় করবে। এ ছাড়া তারা এর সংশ্লিষ্ট সরঞ্জামও দিবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

ইসরায়েলকে নিরাপত্তা সহায়তা ও অস্ত্র বিক্রি উভয় দিক দিয়ে যুক্তরাষ্ট্র সবসময় সর্বোচ্চ সহায়তা দিয়ে আসছে। যুদ্ধের শুরু থেকে বাইডেন প্রসাশন ইসরায়েলকে সহায়তা দিয়ে আসছে। তারা যুদ্ধ শুরুর পর নিজেদের রণতরীও মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জন্য প্রস্তুত করা অস্ত্রও ইসরায়েলের জন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া এ অঞ্চলে বিভিন্ন সামরিক ঘাঁটিতেও সৈন্য বাড়িয়েছে তারা।

এদিকে তুরস্কের গণমাধ্যম আনাদোলু জানায়, গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে একটি শর্ত দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের এক মুখপাত্র বলেন, হামাস যদি আত্মসমর্পণ করে এবং সব বন্দিকে মুক্তি দেয় তবেই যুদ্ধ শেষ হতে পারে।

ওফির গেন্ডেলম্যান নামের বেনিয়ামিন নেতানিয়াহুর এ মুখপাত্র বলেন, শুধু একটি শর্তে যুদ্ধ শেষ হতে পারে তা হচ্ছে- হামাস নেতাদের আত্মসমর্পণ এবং ইসরায়েলি বন্দিদের মুক্তি।

তিনি আরও বলেন, আমাদের সৈন্যরা ইয়াহিয়া সিনওয়ার নামের হামাস নেতার বাসা ঘিরে ফেলেছে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জামবাহী ২০০ কার্গো প্লেন গেছে ইসরায়েলে। এসব সামরিক সরঞ্জামের মধ্যে গোলা, সাঁজোয়া যান ও অন্যান্য অস্ত্র রয়েছে। তবে কোন দেশ থেকে কী পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে, তা জানাতে অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে সরাসরি তেমন কিছু প্রকাশ করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X