কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনিদের হামলায় সুয়েজ খালে বৈদেশিক আয়ে ব্যাপক ধস

সুয়েজ খালে মার্কিন রণতরী। ছবি : এএফপি
সুয়েজ খালে মার্কিন রণতরী। ছবি : এএফপি

মধ্যপ্রাচ্যেজুড়ে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের প্রভাব। এর সাথে নানাভাবে জড়িয়ে গেছে বিভিন্ন দেশ। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে। এতে করে সুয়েজ খালে বৈদেশিক আয়ে ব্যপক ধস নেমেছে। শুক্রবার ( ১২ জানুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি বলেন, ২০২৩ সালের শুরুর সাথে তুলনা করলে খালে বৈদেশিক আয় ৪০ শতাংশ কমেছে। ইয়েমেনের হুতিদের হামলার কারণে অনেক জাহাজ কোম্পানি এ পথ পরিহার করেছে।

তিনি বৃহস্পতিবার রাতে একটি টক শো তে বলেন, গত বছরের ‍তুলনায় এ বছর ১ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত জাহাজ চলাচল ৩০ শতাংশ কমেছে। এই সময়ে ৫৪৪টি জাহাজ খাল পাড়ি দিয়েছে। যা আগের বছরে এই সময়ে ছিল ৭৭৭টি।

সুয়েজ খাল মিসরের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম মাধ্যম। গত কয়েক বছর ধরে এ পথটি দিয়ে আয় বাড়ানোর জন্য নানাবিধ পদক্ষেপ নিয়েছে। এমনকি ২০১৫ সাল থেকে খালটির সম্প্রসারণ কাজ করা হয়েছে। এছাড়া নতুন করে আরও সম্প্রসারণ কাজ চলমান রয়েছে।

গাজায় ইসরায়েল হামলা শুরুর পর ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি জানিয়েছে, তারা ইসরায়েল হামলা বন্ধ না করা পর্যন্ত এ হামলা চালিয়ে যাবে।

হুতিদের এমন হামলার কারণে বেশিরভাগ বাণিজ্যিক জাহাজ কোম্পানি তাদের লোহিত সাগরের পথ পরিবর্তন করে চলছে। এর পরিবর্তে তারা অফ্রিকার কেপ অব গুড হোপ থেকে ঘুরে বিকল্প পথ দিয়ে চলাচল করছে। ফলে জাহাজগুলোর অতিরিক্তি সাড়ে তিন হাজার ন্যাটিক্যাল মাইল পথ পাড়ি দিতে হচ্ছে। এজন্য তাদের অতিরিক্তি আরও ১০ দিন সময় ব্যয় করতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X