কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে তুলাধুনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আর তাতে চটে গেছে দেশটি। তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লুলা। এ সময় তিনি বলেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি ইসরায়েলকে নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেন।

লুলা দা সিলভা বলেন, গাজার নিরীহ নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। তারা কোনো সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে না।

ব্রাজিলের প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ একটি বিবৃতিও দিয়েছেন। সেখানে তিনি বলেন, আমরা বিষয়টি ভুলবও না, ক্ষমাও করব না। এটি একটি ইহুদিবিদ্বেষী হামলা। ইসরায়েলের পক্ষ থেকে তাকে বলুন যে, তিনি যতক্ষণ নিজের মন্তব্য প্রত্যাহার করে না নিবেন ততক্ষণ তিনি ইসরায়েলে অবাঞ্ছিত থাকবেন।

গত কয়েক মাস ধরে চলা ইসরায়েলি হামলার সমালোচনা করে লুলা বলেন, গাজায় যা হচ্ছে এটি যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা। এটি নারী ও শিশুদের বিরুদ্ধে অত্যাধুনিক সেনাবাহিনীর যুদ্ধ। কোনো সেনাবাহিনীর বিরুদ্ধে অপর সেনাবাহিনীর নয়।

তিনি বলেন, গাজাবাসীর সঙ্গে যা হচ্ছে তা ইতিহাসে আর কখনো ঘটেনি। হিটলার যখন ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিল তখন এমনটা ঘটেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X