কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১০:৪৫ এএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আমিরাতের আকাশে দেখা গেল শয়তান ধূমকেতু

আল খাট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির তোলা একটি ছবিতে শয়তান ধূমকেতু ধরা পড়েছে। ছবি : সংগৃহীত
আল খাট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির তোলা একটি ছবিতে শয়তান ধূমকেতু ধরা পড়েছে। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি মরুভূমির আকাশে বিশাল আকারের একটি ধূমকেতু দেখা গেছে। চলতি সপ্তাহের শুরুতে বিরল ও উজ্জ্বল এই ধূমকেতুর দেখা মিলেছে। জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিজ্ঞানী নয়, সূর্যাস্তের পরে ঠিক-ঠাক দিকে তাকাতে পারলে এখনো সাধারণ মানুষ এটি দেখতে পাবেন। খবর খালিজ টাইমসের।

মাউন্ট এভারেস্টের সমান বিশাল এ ধূমকেতুটির নাম ১২পি/পনস-ব্রুকস। একে অনেক সময় শয়তান ধূমকেতু নামেও ডাকা হয়। দুটি শিং থাকায় এমন নাম দেওয়া হয়েছে। গত ২৭ মার্চ আল খাট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির তোলা একটি ছবিতে এটি ধরা পড়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আগামী ২১ এপ্রিল সূর্যের সবচেয়ে কাছের বিন্দুতে পৌঁছাবে শয়তান ধূমকেতু। ২ জুন এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের সময় এটি সবচেয়ে বেশি দৃশ্যমান হবে বলে জানিয়েছে নাসা।

সংস্থাটি বলছে, সূর্যের খুব কাছাকাছি যেতে থাকায় ধূমকেতুটিকে আরও উজ্জ্বল দেখাবে। তবে এটি দিগন্ত ও সূর্যের কাছাকাছি চলে এলে খালি চোখে দেখা চ্যালেঞ্জিং হতে পারে। তাই এখনই এটি দেখার সবচেয়ে ভালো সময়।

১২পি/পনস-ব্রুকস ধূমকেতুটি নির্দিষ্ট সময় পরপর সূর্যকে প্রদক্ষিণ করতে করতে সৌরজগতের মধ্যে চলে আসে। সাধারণত হ্যালির ধূমকেতুর মতো এটিও প্রতি ৭০ বছর পরপর সূর্যকে একবার প্রদক্ষিণ করে। ১৮১২ সালে প্রথম ধূমকেতুটি আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী জ্যঁ-লুইস পনস। ও জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম রবার্ট ব্রুকস। তাদের নামানুসারে এর নামকরণ করা হয়।

জ্যোতির্বিজ্ঞানীরা পন্স-ব্রুকসের ঘূর্ণন হার সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য পর্যবেক্ষণ করছেন। তাতে দেখা যায় শয়তান ধূমকেতুটির ঘূর্ণন সময়কাল ৫৭ ঘণ্টা, যা প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি। জ্যোতির্বিজ্ঞানীরা এটি পরীক্ষা করতে চান যে ধূমকেতু থেকে নিঃসৃত বস্তুর জেটগুলো এটির গতি বাড়াচ্ছে নাকি কমিয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X