কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় জীবন শঙ্কায় ইসরায়েলি বন্দিরা

ইসরায়েলি বন্দিদের ছবি সাঁটাচ্ছেন এক স্বজন। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বন্দিদের ছবি সাঁটাচ্ছেন এক স্বজন। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি বন্দিদের জীবনের কোনো মূল্যই দিতে চাইছে না নেতানিয়াহু প্রশাসন। বরং গাজায় থাকা প্রতিটি প্রাণ নিশ্চিহ্ন করে হলেও স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করাটা এখন প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে হুমকিতে পড়েছে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির ভবিষ্যৎ। সেই সঙ্গে হুমকিতে রয়েছে নেতানিয়াহুর সরকারও। বলা হচ্ছে যে কোনো মুহূর্তে ইসরায়েল সরকার ভেঙে চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে তেলআবিব।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির সম্ভাবনার মধ্যেই মিসর সীমান্তবর্তী দক্ষিণ গাজার রাফাহ রাফাহ শহরে স্থল অভিযান চালানোর ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল সরকারের এ নেতা জানান প্রতিরক্ষা বাহিনী রাফাহতে প্রবেশ করবে এবং সেখানে থাকা হামাসের প্রতিটি ব্যাটিলিয়নকে ধ্বংস করবে। এতে বন্দিবিনিময় চুক্তির সফলতা বা ব্যর্থতা কোনো প্রভাব ফেলবে না।

এর আগে তেলআবিবের পক্ষ থেকে জানানো হয় হামাস সবশেষ যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে সম্মত হলে ইসরায়েলি বাহিনী রাফাহতে প্রবেশ করবে না। এ চুক্তির আওতায় ৪০ দিনের যুদ্ধবিরতির পাশাপাশি ২০-২৩ জন ইসরায়েলি বন্দি মুক্তির বিনিময়ে অন্তত এক হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সরকারের অংশীদার রাজনৈতিক দলগুলো নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ উপেক্ষা করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে হামাসের সামরিক ও শাসনক্ষমতা ধ্বংস করে এবং সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনা পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির জানান, তিনি নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ না করতে এবং হামাসের সঙ্গে বিপজ্জনক চুক্তিতে সম্মত না হতে সতর্ক করেছেন এবং সরকার ভেঙে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। এ সময় নেতানিয়াহু রাফাহতে স্থল অভিযান পরিচালনা করবে বলে কথা দিয়েছেন বলেও জানান উগ্র ডানপন্থি এ মন্ত্রী।

অন্যদিকে ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোরিচ হুমকি দিয়েছেন, যদি রাফাহতে হামলা চালানো না হয় এবং যুদ্ধ বন্ধ করে দেদয়া হয় তাহলে সরকার ভেঙে দেওয়া হবে।

গেল শনিবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিউস জানায়, হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে আনতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। এর পরই চুক্তির একটি সম্ভাবনা তৈরি হয়। তবে ইসরায়েলি উগ্র ডানপন্থি মন্ত্রীদের বিরোধিতায় এ সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X