বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

৬০০ কর্মী ছাঁটাই করছে কানাডার সরকারি সংবাদমাধ্যম

কানাডার সরকারি সংবাদমাধ্যম সিবিসি। ছবি : সংগৃহীত
কানাডার সরকারি সংবাদমাধ্যম সিবিসি। ছবি : সংগৃহীত

অর্থনৈতিক সংকটের কারণে মোট জনশক্তির ১০ শতাংশ বা ৬০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে কানাডার সরকারি সংবাদমাধ্যম সিবিসি। মূলত টিভি বিজ্ঞাপন থেকে আয় হ্রাস ও ডিজিটাল সংবাদমাধ্যমে প্রতিযোগিতার জেরে এই আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে সংবাদমাধ্যমটি। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার (৪ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছে সংবাদমাধ্যমটি। খবর এএফপির।

সিবিসি বলেছে, প্রথম দফার কর্মী ছাঁটাই শিগগিরই শুরু হবে। তবে অধিকাংশকে আগামী ১২ মাসের মধ্যে ছাঁটাই করা হবে।

সংবাদমাধ্যমটির প্রেসিডেন্ট ও সিইও ক্যাথরিন টেইট এক বিবৃতিতে বলেছেন, কানাডার মিডিয়া জগৎ যে চ্যালেঞ্জের মুখে পড়ছে তা থেকে সিবিসি বা রেডিও-কানাডা মুক্ত নয়। আমরা অনেক বছর ধরে আমাদের ব্যবসায় গুরুতর কাঠামোগত পতন সফলভাবে মোকাবিলা করেছি। কিন্তু এখন আমাদের কর্মী ছাঁটাই করা ছাড়া আর কোনো উপায় নেই।

সিবিসির ইংরেজি বিভাগ থেকে মোট ২৫০ এবং ফরাসি ভাষায় সম্প্রচারিত রেডিও কানাডা থেকে ২৫০ জন কর্মী ছাঁটাই করা হবে। আর কারিগরি ও অন্যান্য সম্পূরক বিভাগ থেকে আরও ১০০ জনকে ছাঁটাই করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানে বর্তমানে যে ২০০টি শূন্যপদ রয়েছে সেগুলোও পূরণ করা হবে না।

বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, আগামী অর্থবছরে ইংরেজি ও ফরাসি বিভাগের অনুষ্ঠানের জন্যও বাজেট কমিয়ে দেওয়া হবে। এসব পদক্ষেপের ফলে ৯২ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট ঘাটতি পূরণ করা যাবে বলে দাবি করা হয়েছে।

তবে রেডিও কানাডার শ্রমিক ইউনিয়ন কানাডার সরকারি সংবাদমাধ্যমের এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি। তারা বলেছে, সিবিসি ও মানুষের তথ্য প্রাপ্তির অধিকারের ক্ষেত্রে দিনটি একটি ‘কালো দিন’ হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X