কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০২:৪৫ পিএম
আপডেট : ১০ মে ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

৫ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত, নাস্তানাবুদের স্বীকারোক্তি দিল ভারত

ভারতের অমৃতসরের কাছে ওয়াদালা ভিতেওয়াধ গ্রামে পাকিস্তানি সামরিক হামলার পর পড়ে থাকা প্রজেক্টাইলের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
ভারতের অমৃতসরের কাছে ওয়াদালা ভিতেওয়াধ গ্রামে পাকিস্তানি সামরিক হামলার পর পড়ে থাকা প্রজেক্টাইলের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাল্টা হামলায় কমপক্ষে পাঁচটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও ঘাঁটির সরঞ্জাম ও কর্মীদের ক্ষতির তথ্য স্বীকার করেছেন ভারতের সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্নেল সোফিয়া কুরেশি।

শনিবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পাকিস্তান ২৬টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। এর বেশিরভাগ প্রতিহত করলেও কিছু স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কুরেশি উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর আগে ভারত পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে গভীর রাতে হামলা চালিয়েছিল। ভোরেও হামলা অব্যাহত রাখে পাকিস্তানি বাহিনী।

কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান ২৬টিরও বেশি স্থানে আকাশপথে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং তারা উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভুজ এবং ভাতিন্ডার বিমানঘাঁটিতে আমাদের সরঞ্জাম ও কর্মীদের ক্ষতি করেছে।

উইং কমান্ডার ব্যোমিকা সিং দাবি করেন, ভারতীয় বাহিনী শত্রুর পক্ষ থেকে আসা এই হুমকিগুলো নিষ্ক্রিয় করেছে।

ভারত স্বীকার করা আগেই ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া তথ্য জানায় পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানায়, ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’ চলছে। অভিযানে ফাতাহ মিসাইলসহ ভারী অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান। ভোরেই পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আঘান হানা হয়েছে। এ সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো- ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফাতাহ-১ ও ফাতাহ-২। এসব প্রতিহত করতে পারেনি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X