কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

কুইন্সল্যান্ডে আগুনে পুড়ে বাবা ও ৫ ছেলের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একটি বাড়িতে আগুন লেগে বাবা ও তার পাঁচ ছেলের করুণ মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী অক্ষত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। খবর গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তত ২০ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

আরও পড়ুন : কৃষ্ণসাগরে রাশিয়ার তেলের ট্যাংকারে ইউক্রেনের ড্রোন হামলা

রোববার (৬ আগস্ট) স্থানীয় সময় ভোররাতের দিকে কুইন্সল্যান্ডের রাসেল আইল্যান্ডের একটি ছোট্ট শহরে এ দুর্ঘটনা ঘটে। ব্রিসবেন থেকে শহরটির দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার।

পুলিশ সুপার ম্যাট কেলি বলেন, ওই নারী এই মুহূর্তে মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত অবস্থায় আছেন। আগুনে স্বামী-সন্তানসহ পুরো পরিবারকে হারিয়েছেন তিনি। এটা আসলেই একটি দুঃখজনক ঘটনা।

আরও পড়ুন : যুদ্ধে ৩ লাখের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন

আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ার পর ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় কাছের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড রেসকিউ। কী কারণে আগুনের সূত্রপাত হলো তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত সন্দেহ করার মতো কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১১

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১২

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৩

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৪

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৫

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৭

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

২০
X