কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গুপ্তচরবৃত্তি এড়াতে রুশ দূতাবাস নির্মাণ ঠেকাল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের পাশে ধীরে ধীরে দূতাবাস ভবন নির্মাণ করছিল রাশিয়া। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের পাশে ধীরে ধীরে দূতাবাস ভবন নির্মাণ করছিল রাশিয়া। ছবি : সংগৃহীত

গুপ্তচরবৃত্তির ঝুঁকি এড়াতে পার্লামেন্টের কাছে রাশিয়ার নতুন দূতাবাস ভবন নির্মাণ বন্ধ করেছে অস্ট্রেলিয়া। রাশিয়ার এমন পদক্ষেপ নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো ‘স্পষ্ট নিরাপত্তা পরামর্শ’ দিয়েছিল বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার এমন পদক্ষেপের কড়া জবাব দিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলছে, এটি কোনো বন্ধুসুলভ আচরণ নয়। রাশিয়া ভবিষ্যতে এ বিষয়টি বিবেচনায় রাখবে। এ ছাড়া রাশিয়ার এক কূটনীতিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, রুশ দূতাবাস আইনি পদক্ষেপ নিতে পারে।

বিবিসি বলছে, শুরুতে বৈধভাবে এমন পদক্ষেপ নিতে পারছিল না অস্ট্রেলিয়া। সেজন্য নির্মাণকাজ বন্ধে বৃহস্পতিবার আইন পাস করে দেশটি। এমন পদক্ষেপের কারণে রাশিয়াকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হতে পারে অস্ট্রেলিয়ার। তবে নতুন আইনের কারণে মস্কোর বর্তমান দূতাবাসের ওপর কোনো প্রভাব পড়বে না।

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবন থেকে প্রায় ৪০০ মিটার দূরে একটি জমি ২০০৮ সালে লিজ নিয়েছিল রাশিয়া। সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ধীরে ধীরে দূতাবাস ভবন নির্মাণ করছিল দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X