কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দাহ করার আগ মুহূর্তে জেগে উঠলেন নারী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দাহ করার আগ মুহূর্তে জেগে উঠেছেন ৮৬ বছরের এক বৃদ্ধা। এ ঘটনায় যারা দাহ কাজে এসেছিলেন তারা থমকে যান। শ্মশানজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ-উত্তেজনা।

ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে এ ঘটনা ঘটে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।

জানা গেছে, অন্ধ্র প্রদেশের বাসিন্দা পি. লক্ষ্মী মেয়ের জামাইয়ের বাড়ি গঞ্জাম জেলার পোলাসারা এলাকায় বেড়াতে এসেছিলেন। সেখানে তিনি অসুস্থ বোধ করছিলেন। হঠাৎ তিনি জ্ঞান হারালে কান্নার রোল পড়ে যায়। উপস্থিত স্বজনরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তাতে চোখ না খোলায় সবাই ধরেই নিয়েছিলেন তিনি মারা গেছেন। এমনকি ওই সময় বৃদ্ধা শ্বাসপ্রশ্বাসও নিচ্ছিলেন না বলে দাবি স্বজনদের।

স্থানীয়রা জানান, বৃদ্ধা মারা গেছে বলে তাদের খবর দেওয়া হয়। স্বজনদের সহযোগিতায় তাকে পুরীর স্বর্গদ্বার শ্মশানে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শ্মশানে আনুষ্ঠানিকতা চলাকালে নিরাপত্তারক্ষী ও কর্মীরা লক্ষ্য করেন, তিনি শ্বাস নিচ্ছেন।

স্বর্গদ্বারের ম্যানেজার ব্রজ কিশোর সাহু জানান, পরিবার মৃত্যুসনদ ছাড়াই বৃদ্ধাকে দাহ করতে আনেন। আমরা আপত্তি জানাই এবং মৃত্যুসনদ আনতে বলি। এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে নিরাপত্তারক্ষী বুঝতে পারেন ওই নারী আসলে শ্বাস নিচ্ছেন। পরে স্বর্গদ্বারের কর্মীরা অ্যাম্বুলেন্স ডেকে তাকে পুরী হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের চিকিৎসক জানান, ওই নারীর হৃদযন্ত্র ও কিডনি সচল থাকলেও মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X