কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ

সিডনির আইকনিক স্থাপনা অপেরা হাউস। ছবি : সংগৃহীত
সিডনির আইকনিক স্থাপনা অপেরা হাউস। ছবি : সংগৃহীত

এবার বিদেশি শিক্ষার্থী ও শ্রমিকদের জন্য দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া। দেশটির সরকার জানিয়েছে, বিদেশি শিক্ষার্থী ও অদক্ষ জনবলের জন্য অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য ভিসানীতি আরও কঠিন করা হবে। সোমবার (১১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকার বর্তমান অভিবাসন নীতির সমালোচনা করেছেন বর্তমান সরকার। এ নীতিকে ‘ভাঙাচোরা’ বলে আখ্যা দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, আগামী দুই বছরের মধ্যে অভিবাসী গ্রহণের হারকে বর্তমানের অর্ধেকে নামিয়ে আনা হবে।

নীতিমালায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি ভাষার পরীক্ষায় উচ্চতর রেটিং পেতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের দ্বিতীয় দফার ভিসার আবেদন অধিকতর যাচাই করা হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল সাংবাদিকদের বলেন, আমাদের এই কৌশল অভিবাসী গ্রহণের পরিমাণকে স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনবে। এটি অভিবাসীর সংখ্যা, নির্দিষ্ট কোনো সময় বা বর্তমানে অভিবাসীরা কী ধরনের সমস্যার মুখোমুখি সেজন্য নয়। এটি আমাদের দেশের ভবিষ্যতের প্রশ্ন।

তিনি বলেন, সরকারের এমন সংস্কারমূলক পদক্ষেপ ইতোমধ্যে বিদেশিদের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে। এরফলে অভিবাসীর সংখ্যা প্রত্যাশিত হারে কমিয়ে আনবে। যদিও এ নীতি কবে থেকে কার্যকর হবে তার তিনি স্পষ্ট করে জানাননি।

এর আগে চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয়ায় অভিবাসীর সংখ্যা সহনীয় মাত্রায় নামিয়ে আনতে হবে। তিনি ওই সময়ে অভিবাসন নীতিকে ভাঙাচোরা বলেও সমালোচনা করেছিলেন তিনি।

২০২০-২৩ সালে অস্ট্রেলিয়ায় ৫ লাখ ১০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন। সরকারের প্রত্যাশা, নতুন এ পদক্ষেপের ফলে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সালে এ সংখ্যা প্রায় এক-চতুর্থাংশে নেমে আসবে। যা করোনা মহামারির সময়ের কাছাকাছি বলে প্রত্যাশা বিশেষজ্ঞদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X