শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ধু পানি চুক্তি স্থগিতে ওয়াইসির প্রতিক্রিয়া

আসাদুদ্দিন ওয়াইসি। ছবি : সংগৃহীত
আসাদুদ্দিন ওয়াইসি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে ভারত। সন্ত্রাসবাদে ইসলামাবাদের মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। ভারতের এমন সিদ্ধান্তে পাকিস্তান খুবই ক্ষুব্ধ। তারা বলেছে, ভারত পানি প্রত্যাহারের চেষ্টা করলে সর্বোচ্চ জাতীয় শক্তির প্রয়োগ করা হবে। এ সিদ্ধান্তের ভালো-খারাপ দিক নিয়ে ভারতে ব্যাপক আলোচনা চলছে। চুক্তিটি স্থগিত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ভারতীয় মুসলিম নেতাও।

কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত সরকার কর্তৃক ডাকা সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। বৈঠক শেষে ওয়াইসি সাংবাদিকদের বলেন, এটা খুবই ভালো যে সিন্ধু পানিচুক্তি স্থগিত করা হয়েছে। কিন্তু আমরা পানি কোথায় রাখব? কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন আমরা সমর্থন করব, এটি কোনো রাজনৈতিক সমস্যা নয়।

সিন্ধু পানিচুক্তি স্থগিত করার প্রশংসায় মেতে ওয়াইসি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয়দানকারী দেশের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে পারে। আন্তর্জাতিক আইন আমাদের পাকিস্তানের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য বিমান ও নৌ অবরোধ করার এবং অস্ত্র বিক্রি ঠেকাতে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দেয়।

এদিকে বিশ্লেষকদের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। দেশের কৃষিপ্রধান অর্থনীতির প্রায় ৯০% সিন্ধু নদের পানিতে সেচ ব্যবস্থার উপর নির্ভরশীল। দিল্লি খুব ভালো করে জানে, পানির ঘাটতি ফসলের উৎপাদনকে প্রভাবিত করবে যা ফলস্বরূপ খাদ্য নিরাপত্তাহীনতা তৈরি করবে এবং পাকিস্তানে সামাজিক অস্থিরতা তৈরি করবে। এসব জেনেই ভারত এই পদক্ষেপ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা,কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X