কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান সীমান্ত ঘিরে ভারতের নতুন পরিকল্পনা

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ছবি: এএনআই
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ছবি: এএনআই

পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করতে ভারত সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জন্য ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদনের পথে রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম সীমান্তে দুইটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি ব্যাটালিয়নে এক হাজারের বেশি সেনা নিয়ে গঠিত এই নতুন ইউনিটগুলোতে মোট ১৭ হাজার সদস্য যুক্ত হবেন। বর্তমানে বিএসএফের ব্যাটালিয়নের সংখ্যা ১৯৩। নতুন ইউনিটগুলো গঠিত হলে মোট সদস্য সংখ্যা আরও বাড়বে। এই পরিকল্পনাটি এরইমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে। এখন শুধু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়সহ কিছু চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই ধাপে ধাপে এই ইউনিটগুলো গঠন করা হবে।

নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টার দুটির মধ্যে একটি গঠিত হবে জম্মুতে, যার লক্ষ্য ভারত-পাকিস্তান সীমান্তে (বিশেষ করে জম্মু ও পাঞ্জাব অংশে) নিরাপত্তা জোরদার করা। অন্যটি স্থাপন করা হবে মিজোরামে, যা ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে। এই হেডকোয়ার্টার দুটি সংশ্লিষ্ট অঞ্চলে ফোর্সের কর্মকৌশল, সমন্বয় ও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে।

সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ছবি: সংগৃহীত

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ সীমান্তে এবং কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর পাকিস্তান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটেই বিএসএফের সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় সরকার নতুন এই পরিকল্পনায় এগোচ্ছে।

বর্তমানে বিএসএফের পূর্ব ফ্রন্টিয়ারে আসামভিত্তিক মিজোরাম-কাছার হেডকোয়ার্টারের অধীনে শিলচর, আইজল ও মণিপুরে তিনটি সেক্টর রয়েছে। আর পশ্চিম ফ্রন্টিয়ারে জম্মু সীমান্তে রাজৌরি, সুন্দরবনি, জম্মু ও ইন্দ্রেশ্বর নগরে চারটি সেক্টরের দায়িত্বে রয়েছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তারা। নতুন হেডকোয়ার্টার স্থাপনের ফলে এ সেক্টরগুলোতে সমন্বয় ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।

বিএসএফ ইতোমধ্যে পুরুষ ও নারী সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে। নিয়োগের পরপরই প্রশিক্ষণের মাধ্যমে নতুন ইউনিটগুলো কার্যক্রম শুরু করবে।

সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ছবি: পিটিআই

উল্লেখ্য, বিএসএফ বর্তমানে ২ লাখ ৭০ হাজার সদস্যের একটি শক্তিশালী বাহিনী রয়েছে। তারা ৬ হাজার ৭২৬ কিলোমিটার সীমান্ত রক্ষা করে থাকে—এর মধ্যে ভারত-পাকিস্তান সীমান্ত ২ হাজার ২৯০ কিলোমিটার এবং ভারত-বাংলাদেশ সীমান্ত ৪ হাজার ৯৭ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১ হাজার ৪৭ কিলোমিটার এখনো সুরক্ষাবেষ্টনী নেই, যা নদীবাহিত অঞ্চল ও দুর্গম বনাঞ্চল দিয়ে গিয়েছে। এই সীমান্ত এলাকায় ১ হাজার ৭৬০টি বিএসএফ চৌকি রয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারতীয় সীমান্তে দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং ভূপ্রকৃতিগত চ্যালেঞ্জের মুখে এই নতুন ইউনিট ও কমান্ড হেডকোয়ার্টার বিএসএফের সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১০

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১১

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১২

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৩

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৫

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৬

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৮

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৯

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

২০
X