স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি

আইসিসি লোগো। ছবি : সংগৃহীত
আইসিসি লোগো। ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ—ভারত বনাম পাকিস্তান। তবে ২০২৬ টি-২০ বিশ্বকাপে হয়তো এই হাইভোল্টেজ লড়াইয়ের আগুন দেখা নাও যেতে পারে গ্রুপ পর্বেই। আসন্ন আইসিসির বার্ষিক সভায় এই ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

জুলাইয়ের ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ বার্ষিক সম্মেলন। সূত্রের খবর, এই বৈঠকে ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখার প্রস্তাব উঠতে পারে, যা হবে আইসিসি টুর্নামেন্টের গতানুগতিক নিয়ম থেকে এক বিরাট ব্যতিক্রম।

সম্প্রতি সীমান্ত উত্তেজনা এবং 'অপারেশন সিঁদুর'-এর পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক চরম তলানিতে। যদিও অস্ত্রবিরতি ঘোষণা হয়েছে, তবে দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক হয়নি।

একজন বিসিসিআই কর্মকর্তা পিটিআইকে জানান, ‘এই বিষয়টি বার্ষিক বৈঠকে আলোচনার টেবিলে আসবেই। আইসিসি ইভেন্টে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ না থাকলেও, দুই দল যদি সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে যায়, তাহলে তখন অবশ্যই মুখোমুখি হবে।’

এর পাশাপাশি এশিয়া কাপ ২০২৫ আয়োজন নিয়েও তৈরি হয়েছে জটিলতা। সম্ভাব্য সেপ্টেম্বর মাসে আয়োজিত এই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ এবারের এশিয়া কাপের আয়োজক ভারত, আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের মহসিন নাকভি।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই এশিয়া কাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, যা এই টুর্নামেন্টের ভবিষ্যৎই ঝুলিয়ে দিতে পারে। তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলেননি। তিনি জানান, ‘আমরা এখন আইপিএল ও ইংল্যান্ড সিরিজ নিয়েই ব্যস্ত। এশিয়া কাপ নিয়ে এখনও ভাবিনি।’

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার কেন্দ্রবিন্দু। তবে ভূ-রাজনৈতিক বাস্তবতায় এবার হয়তো সেই উত্তেজনা কিছুটা থমকে যেতে পারে। সবশেষ সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে জুলাইয়ের আইসিসি সভা পর্যন্ত। তখনই জানা যাবে—২০২৬ টি-২০ বিশ্বকাপে হবে কি না সেই মহারণ!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১০

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৩

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১৫

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৬

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১৭

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১৮

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১৯

সড়কে প্রাণ গেল ২ তরুণের

২০
X