কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

ভারতীয় সশস্ত্র বাহিনী প্রধান অনিল চৌহান। ছবি : সংগৃহীত
ভারতীয় সশস্ত্র বাহিনী প্রধান অনিল চৌহান। ছবি : সংগৃহীত

অবশেষে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুদ্ধবিমান হারানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান।

শনিবার (৩১ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরিলা ডায়লগে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিমানের সংখ্যা নয়, বরং কী ভুল হয়েছে এবং কেন হয়েছে- সেটা বোঝা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

যদিও ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা পাকিস্তানের দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দেন চৌহান, তবুও তিনি কতগুলো বিমান হারিয়েছে ভারত, তা স্পষ্ট করে বলেননি।

তিনি বলেন, ভুলগুলো চিহ্নিত করে আমরা দ্রুত সেগুলোর সংশোধন করেছি এবং মাত্র দুই দিনের মধ্যে আবার আকাশে সব যুদ্ধবিমান নিয়ে হামলা চালাতে সক্ষম হয়েছি।

ভারতের পক্ষ থেকে এই প্রথমবারের মতো প্রকাশ্যে যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করা হলো। উল্লেখ্য, সংঘাতের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে সেই দাবি স্বাধীনভাবে যাচাই হয়নি এবং ভারত সরকারও এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেনি।

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর থেকেই পাক-ভারত এই সংঘাত শুরু হয়। ভারত একে ‘পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী হামলা’ বলে দাবি করে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।

সামরিক উত্তেজনা চরমে পৌঁছলে উভয় দেশ বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সীমান্তে গুলিবিনিময়ে জড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য যে যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধ এড়াতে ভূমিকা রেখেছে- এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান চৌহান। তিনি বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বারপ্রান্তে পৌঁছেছিলাম- এমন দাবি বাস্তবতার থেকে অনেক দূরে।

চৌহান আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের পথ সবসময় খোলা ছিল এবং উত্তেজনা প্রশমনে বিকল্প অনেক পথ রয়েছে।

তিনি পাকিস্তানের সামরিক সক্ষমতা প্রসঙ্গে বলেন, চীনসহ বিভিন্ন দেশের কাছ থেকে পাকিস্তান যেসব অস্ত্র পেয়েছিল, সেগুলো কার্যকর হয়নি। তবে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার মতে, চীন সংঘাতের সময় পাকিস্তানকে বিমান প্রতিরক্ষা ও স্যাটেলাইট সহায়তা দিয়েছে।

ভারতীয় সেনাপ্রধান বলেন, আমরা পাকিস্তানের সুরক্ষিত ঘাঁটির ৩০০ কিলোমিটার ভেতরে মিটার-নির্ভুলতায় হামলা চালাতে পেরেছি।

তিনি জানান, বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে ভবিষ্যতে তা পাকিস্তানের আচরণের ওপর নির্ভর করবে। আমরা আমাদের স্পষ্ট লাল দাগ টেনে দিয়েছি, বলেন তিনি।

এর আগে বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রহ্মণ্যম স্বামী এক সাক্ষাৎকারে জানান, পাকিস্তান চীনা প্রযুক্তিনির্ভর যুদ্ধবিমান দিয়ে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

তিনি রাফায়েল বিমানের কার্যকারিতা এবং চুক্তি নিয়ে প্রশ্ন তুলে বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো জবাবদিহিতা নেই। তার এই বক্তব্য দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X