নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : দুলু

নাটোরের নলডাঙ্গায় নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরের নলডাঙ্গায় নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি এককভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম হবে।

রোববার (১২ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক পৃথক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম বুলবুল, হাফিজুল ইসলাম হাফিজ ও আনিসুর রহমান প্রমুখ।

এ নির্বাচনি জনসমাবেশে দুলু বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিংকুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না। বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে ময়দা ছড়িয়ে পড়তে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ৩১ দফার দফার ভিত্তিতে সন্ত্রাস হানাহানি ও ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে।

দুলু বলেন, বিএনপি সব সময়ে মানুষের বিপদে আপদে পাশে থাকে। এখনো সব মানুষের পাশে থাকতে হবে। আওয়ামী ফ্যাসিবাদীর কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনো ভোট দিতেই পারেনি। তরুণ সমাজ জীবনে প্রথম ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই এই তরুণ সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক এই স্লোগান তুলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X