কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪১ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

যেখানে আটকে আছে পাকিস্তানের সরকার গঠন

নওয়াজ শরিফ, ইমরান খান এবং বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত
নওয়াজ শরিফ, ইমরান খান এবং বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানে এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জোট গড়ে সরকার আসার চেষ্টা করছে বড় দলগুলো। এ দৌড়ে ইমরান খানের দল পিটিআইয়ের চেয়ে অনেকটাই এগিয়ে নওয়াজ শরিফের পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি। জোট সরকার গঠন নিয়ে একমত হলেও কোনোভাবেই ক্ষমতা ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না দল দুটি। ফলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়ে চলেছে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে।

নির্বাচনের ফল ঘোষণার পরই জোট গঠন করে আসতে সমন্বয় কমিটি গঠন করে পিএমএল-এন ও পিপিপি। ইতোমধ্যে পাঁচবারের মতো বৈঠক করেছে এই কমিটি। মঙ্গলবার পঞ্চমবারের মতো বৈঠকে বসে দল দুটি। তবে এই বৈঠক থেকেও বড় কোনো ঘোষণা দিতে পারেনি দলের নেতারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, জোট সরকার গঠন নিয়ে শর্তাবলি নির্ধারণের জন্য দুই দলের মধ্যে পঞ্চমবারের মতো আন্তঃদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত উভয়পক্ষ কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।

বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট, সংসদের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান ও নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার পদের দাবি করেছে পিপিপি। এই তিন সাংবিধানিক পদের বিনিময়ে জাতীয় পরিষদে পিএমএল-এন-এর প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছে বিলাওয়ালের দল।

সূত্রের বরাতে আরেক পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, বিভিন্ন দলের সম্বন্বয়ে গঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী প্রার্থী হবেন শাহবাজ শরিফ। অন্যদিকে আসিফ আলি জারদারি হবেন পরবর্তী প্রেসিডেন্ট।

সূত্র জানায়, পিপিপি জাতীয় পরিষদেরে স্পিকার ও সিনেট চেয়ারম্যানের পদ দাবি করলে তা প্রত্যাখ্যান করেছে পিএমএল-এন। দলটি বলছে, সিনেটের চেয়ারম্যান হবে পিএমএল-এন থেকে। তবে স্পিকার পদ নিয়ে এখানো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ ছাড়া বেলুচিস্তান প্রদেশে জোট সরকারের ক্ষমতা ভাগাভাগি নিয়ে সমঝোতা হলেও পাঞ্জাবের গভর্নর পদ পিপিপির হাতে ছেড়ে দিতে অস্বীকার করেছে পিএমএল-এন।

এমন অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ক্ষমতা ভাগ-বাটোয়ারায় বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, তিনি ও তার দল পিপিপি তাদের অবস্থানে অনড়। যদি কেউ নিজেদের অবস্থান পরিবর্তন না করে তাহলে তিনিও অবস্থান পরিবর্তন করবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X