কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে কুস্তি খেলার আয়োজনের ঘোষণা ট্রাম্পের

কর্মসূচি ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
কর্মসূচি ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসে কুস্তি খেলার আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এ আয়োজনের কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (০৪ জুলাই) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য হোয়াইট হাউসে ইউএফসি (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) আয়োজন করতে যাচ্ছেন ট্রাম্প। এ আয়োজনে প্রায় ২০ থেকে ২৫ হাজার দর্শনার্থী উপস্থিত থাকতে পারবেন।

ট্রাম্প বলেন, আমাদের সেখানে প্রচুর জায়গা রয়েছে। আমেরিকার ২৫০তম জন্মদিন উদযাপনের জন্য ২০২৬ সালের ৪ জুলাই পর্যন্ত এক বছরব্যাপী উৎসবের শুভারম্ভের সময় আইওয়াতে ট্রাম্প এই পরিকল্পনার কথা জানান।

তিনি ঘোষণা করেন, ওয়াশিংটনের ন্যাশনাল মলে একটি সমাপনী উৎসব এবং সারা দেশ থেকে আগত হাইস্কুল ক্রীড়াবিদদের নিয়ে একটি পৃথক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ট্রাম্প বলেন, আমাদের প্রতিটি জাতীয় উদ্যান, যুদ্ধক্ষেত্র এবং ঐতিহাসিক স্থানে আমেরিকা ২৫০ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে। এ সময় তিনি ‍কুস্তি খেলার কথাও জানান।

তিনি বলেন, হোয়াইট হাউসের প্রাঙ্গণে এটির আয়োজন করা যেতে পারে। আমাদের সেখানে প্রচুর জায়গা রয়েছে। ২০ থেকে ২৫ হাজার মানুষের উপস্থিতিতে একটি পূর্ণাঙ্গ ফাইট হবে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টের ঘোষণার বাইরে তাদের কাছে কোনো বিস্তারিত তথ্য নেই। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ট্রাম্প এই পরিকল্পনা নিয়ে অনেক সিরিয়াস।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X