কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও নির্বাচনের খায়েশ ট্রাম্পের!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত।

আবারও নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্টোরে তিনি একটি ক্যাপের মাধ্যমে এ বার্তা দিয়েছেন। যদিও সংবিধান অনুসারে কোনো প্রার্থী তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারেন না।

শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অনলাইন স্টোরে এখন বিক্রি হচ্ছে ‘ট্রাম্প ২০২৮’ লেখা মার্চেন্ডাইজ, যদিও মার্কিন সংবিধান অনুযায়ী তিনি আর প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা সম্প্রতি জনমত জরিপে ব্যাপক সমর্থন হারালেও তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন—যা সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয়।

ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার একটি ছবি শেয়ার করা হয়েছে। ছবিতে তার ছেলে এরিক ট্রাম্প “Trump 2028” লেখা একটি লাল ক্যাপ পরে থাকতে দেখা যায়। এই ক্যাপটির দাম রাখা হয়েছে ৫০ ডলার।

ট্রাম্প স্টোরের বর্ণনায় বলা হয়েছে, “Made in America Trump 2028’’ হ্যাট দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করুন। এ ছাড়া নেভি এবং লাল রঙের টি-শার্ট (মূল্য ৩৬ ডলার) ও “Rewrite the Rules” (নিয়ম বদলে দিন) স্লোগানযুক্ত বিয়ার ক্যান কুলার (মূল্য ১৮ ডলার) বিক্রি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারবেন না। ট্রাম্প ২০১৭-২০২১ পর্যন্ত প্রথম মেয়াদে এবং বর্তমানে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবিধান সংশোধন করে তৃতীয় মেয়াদে নির্বাচন করার পথ অত্যন্ত কঠিন। এর জন্য কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন এবং অন্তত ৫০টির মধ্যে ৩৮টি রাজ্যের আইনসভায় অনুমোদন প্রয়োজন — যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রায় অসম্ভব।

ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি নিজের নামকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন। বর্তমানে তার স্টোরে পাওয়া যাচ্ছে মা দিবস উপলক্ষে গোলাপি পায়জামা, ট্রাম্প লোগোযুক্ত পিকলবল প্যাডল, এবং ‘45’ ও ‘47’ নম্বর সংবলিত গহনা। এগুলো তাকে ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দেখায়।

এ ছাড়া নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প তার নিজস্ব ক্রিপ্টোকারেন্সি $TRUMP-এর শীর্ষ ২২০ বিনিয়োগকারীকে ব্যক্তিগত নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে তিনি স্টেক থেকে শুরু করে ‘ট্রাম্প ইউনিভার্সিটি’ কোর্স, এমনকি নিজের মিডিয়া কোম্পানির শেয়ারও বাজারে এনেছেন। এ ছাড়া সম্প্রতি “God Bless the USA Bible” নামে একটি বাইবেলও বাজারে এনেছেন, যার মূল্য ৫৯.৯৯ ডলার, যা তিনি মার্কিন কান্ট্রি সিঙ্গার লি গ্রিনউডের সঙ্গে যৌথভাবে প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১০

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

১১

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

১২

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১৩

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১৪

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

১৫

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৬

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১৭

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১৮

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৯

ভারতের সাথে পারল না বাংলাদেশ

২০
X