কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০২:৫০ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন সেনাঘাঁটিতে হামলা, সৈনিকদের অবস্থান জানালেন কমান্ডার

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কমান্ডার। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কমান্ডার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। এ ঘটনায় সৈনিকদের অবস্থান তুলে ধরেছেন ঘাঁটির কমান্ডার।

বুধবার (০৬ আগস্ট) ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস এক সংবাদ সম্মেলনে সৈনিকদের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে বুধবার সকালে এক বন্দুকধারীর হামলায় পাঁচ সৈনিক আহত হন। ঘটনার সময় আশপাশে থাকা সৈনিকরা তৎক্ষণাৎ সাহসিকতার সঙ্গে হামলাকারীকে থামিয়ে দেন।

সংবাদ সম্মেলনে কমান্ডার বলেন, ঘটনার সময় আশপাশে থাকা সৈনিকরা কোনো দ্বিধা না করেই সঙ্গে সঙ্গে ওই সেনাকে (হামলাকারীকে) ধরেন এবং কাবু করে ফেলেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নেয়।

সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী ছিলেন ঘাঁটিরই এক সার্জেন্ট। তবে তার নাম ও হামলার মোটিভ এখনো প্রকাশ করা হয়নি।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ আগস্ট) সকালের দিকে সেনাঘাঁটির একটি অংশে এক বন্দুকধারী হামলা চালায়। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। গুলিবিদ্ধ সৈনিকদের প্রথমে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফোর্ট স্টুয়ার্ট এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে জানানো হয়েছে, বর্তমানে কমিউনিটির জন্য কোনো হুমকি নেই।

আলজাজিরা জানিয়েছে, হামলাকারীর পরিচয় ও হামলার মোটিভ এখনও স্পষ্ট নয়। আহত সৈনিকদের অবস্থাও বিস্তারিত জানা যায়নি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

সেনাঘাঁটি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। এর কিছুক্ষণ পর, সকাল ১১টা ০৪ মিনিটে ঘাঁটি লকডাউন করে দেওয়া হয় এবং ১১টা ৩৫ মিনিটে সন্দেহভাজনকে আটক করা হয়।

লিবার্টি কাউন্টি স্কুল সিস্টেম জানিয়েছে, লকডাউন ছিল প্রায় এক ঘণ্টা। সতর্কতার অংশ হিসেবে সেনাঘাঁটির বাইরের তিনটি স্কুলেও লকডাউন দেওয়া হয়, জানায় ।

সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিমি (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারগুলোর আবাসস্থল।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প এক পোস্টে বলেন, আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অবগত আছেন এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X