কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় দেশে মার্কিন ভিসার আবেদন নিয়ে নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র বিদেশিদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশের নাগরিককে এখন তাদের নিজ দেশে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ভিসার সাক্ষাৎকার দিতে হবে। অন্য দেশে গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আর থাকবে না। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের নিজ দেশ বা বাসস্থানের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।’

নতুন এ পদ্ধতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় নাগরিকদের ওপর। করোনার পর ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্টে দীর্ঘ সময় অপেক্ষার কারণে অনেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড বা জার্মানিতে গিয়ে সাক্ষাৎকার নিতেন।

নতুন নিয়মে ব্যবসা (B1) ও পর্যটন (B2) ভিসার জন্য অন্য দেশে আবেদন করা যাবে না। তবে আফগানিস্তান, কিউবা বা ইরানের মতো দেশগুলোতে ভিসা পরিষেবা সীমিত থাকায় সেখানে কিছু দূতাবাস থেকে আবেদন করার সুযোগ থাকবে।

এর আগে করোনা মহামারির সময় ভারতে ভিসার জন্য অপেক্ষার সময় তিন বছর পর্যন্ত পৌঁছেছিল। তখন বিদেশে গিয়ে দ্রুত সাক্ষাৎকার নেওয়া যেত।

নতুন ইন্টারভিউ নিয়ম

২ সেপ্টেম্বর থেকে আরেকটি নিয়ম চালু হয়েছে। এবার বেশির ভাগ আবেদনকারীকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে হবে। ‘ড্রপবক্স’ সুবিধা অনেকটাই সীমিত করা হয়েছে। ফলে H, L, F, M, J, E ও O ক্যাটাগরির ভিসার আবেদনকারীদের এখন দূতাবাসে উপস্থিত থাকতে হবে।

এমনকি ১৪ বছরের কম শিশু ও ৭৯ বছরের বেশি বয়সী ব্যক্তিকেও সাক্ষাৎকার দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১০

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১১

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১২

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৩

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৪

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৫

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৬

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৭

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৮

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৯

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২০
X