স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা

ট্রফি উন্মোচনের ফটো সেশনে দুই দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
ট্রফি উন্মোচনের ফটো সেশনে দুই দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিকে ম্যাচ অফিসিয়াল তালিকায় যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চতুর্থ আম্পায়ার এবং তৃতীয় ও শেষ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকাও ঘোষণা করেছে বিসিবি। টেস্ট এবং টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আহসান রাজা এবং অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের তানভীর আহমেদ।

১৯ নভেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে অনফিল্ড আম্পায়ার থাকবেন স্যাম নোগাজস্কি এবং রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহসান রাজা। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বিসিবি প্যানেলের মাসুদুর রহমান মুকুল।

২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের গাজী সোহেল, মোরশেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল এবং তানভীর আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১০

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১১

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১২

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৩

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৪

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৫

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৬

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৭

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৮

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৯

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০
X