কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হিজবুল্লাহর প্রশংসা করলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

এবার লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রশংসা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হিজবুল্লাহ হলো খুব স্মার্ট। ওয়েস্ট পাম বিচে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। খবর টাইমস অব ইসরায়েল।

ট্রাম্প বলেন, আমি দুই রাত আগে প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা বিভাগের বক্তব্য পড়ছিলাম। তারা বলছে, আমি আসা করি তারা ইসরায়েলে হামলা করবে না। কেননা এটা তাদের জন্য বেশ বিপজ্জনক জায়গা।

নিরাপত্তা বিভাগের এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমি বলছি হিজবুল্লাহ অনেক স্মার্ট। যদিও আমার এ বক্তব্য প্রেস পছন্দ করে না।

এদিকে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট দপ্তরের উপপ্রেস সচিব অ্যান্ড্রু বেইস এক বিবৃতিতে বলেছেন, ‘এ ধরনের বক্তব্য বিপজ্জনক এবং ভারসাম্যহীন।’

এর আগে নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণার সময় ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার জন্য জো বাইডেনকে দোষারোপ করেন ট্রাম্প। তিনি বলেন, তিনি ক্ষমতায় থাকলে এমনটা ঘটত না।

ট্রাম্প বলেন, আমাদের দেশটা মানুষে ভরে যাচ্ছে। আমরা জানি না তারা কোথা থেকে আসছে। যারা ইসরায়েলে হামলা করেছে তাদের মতো কিছু মানুষও ঢুকে পড়ছে যুক্তরাষ্ট্রে। আপনারা বিশ্বাস হবে না এই মানুষটি (জো বাইডেন) আমাদের সঙ্গে কী করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কী করেছে। এটা কখনোই ঘটত না। ইসরায়েলের ওপর এমন হামলা কখনোই ঘটত না।

তিনি আরও বলেন, গতকাল যা ঘটেছে তা ভোলার নয়। ভয়াবহ। ছোট্ট শিশুদের হত্যা করা হয়েছে। আমি যখন আপনাদের প্রেসিডেন্ট ছিলাম তখন শান্তি ছিল, আমরা শক্তিশালীও ছিলাম। এখন আমাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। সংকট আর দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১১

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১২

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৩

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৪

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৫

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৬

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৭

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৮

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

২০
X