কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনের ড্রোন

মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনের ড্রোন

মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে এ হামলা চালায়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে। তবে তারা এ ড্রোনটি ভূপাতিত করেতে সক্ষম হয়েছে।

মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হাডনার লোহিত সাগরের বাবেল মান্দেব অতিক্রম করাকালে ইয়েমেন থেকে এ ড্রোন ছোড়া হয়। এরপর জাহাজ থেকে ড্রোনটি পানিতে ধ্বংস করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, নিজেদের কর্মকর্তাদের সুরক্ষা দিতে একজন ক্রু এ পদক্ষেপ নেন। এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া জাহাজটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।

মার্কিন এ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলার কারণ এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ হামলার জন্য হুতিদের সরসরি দায়ীও করেননি। তবে এ বিদ্রোহী গোষ্ঠী গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে অন্তত ছয়টি হামলা চালিয়েছে।

এর আগে মার্কিন নৌবাহিনীর আরেক যুদ্ধজাহাজ ইউএসএস ক্যারনিও গত ১৯ অক্টোবর হামলার মুখে পড়ে। ওিই সময়ে জাহাজটি লক্ষ্য কের তিনটি ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ছোড়ে ইয়েমেন। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এ ড্রোনগুলো তাদের জাহাজকে লক্ষ্য করে করা হয়নি।

গতকাল বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের জাহাজ দেখলেই হামলার হুমকি দিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলা করা হবে।

হুতিদের নেতা আবদুল মালেক আল হুতি বলেন, তারা লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি করছে। ইসরায়েলের পতাকা বহন করে না এমন জাহাজের ওপর নজর রয়েছে বলে জানিয়েছে দলটি।

আল মাশিরাহ টিভিকে তিনি বলেন, আমরা লোহিত সাগরে নজরদারি করছি। এ নৌপথে ইসরায়েলের জাহাজের ওপর আমাদের তীক্ষ্ণ নজর ও অনুসন্ধান চলছে।

তিনি বলেন, শত্রুরা এ অঞ্চলে বিশেষ করে বাব আল মানদেবে ছদ্মবেশে চলাচল করছে। তারা নিজেদের পতাকা উড়িয়ে চলার সাহস করছে না। এমনকি এ অঞ্চলে চিহ্নিতকরণ সরঞ্জাম বন্ধ করে তারা চলাচল করছে।

হুতির এ নেতা বলেন, আমরা খোঁজ করছি এবং তাদের জাহাজের বিষয়টি যাচাই করছি। তাদের জাহাজ পেলে আমরা হামলা চালাতে পিছপা হবো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X