কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৪:০৮ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বিমান থেকে সংকেত দেখেই দ্বীপ থেকে তিন নাবিককে উদ্ধার

সৈকতে লিখে রাখা সংকেত দেখে জনহীন দ্বীপ থেকে তিন নাবিককে উদ্ধার। ছবি : সংগৃহীত
সৈকতে লিখে রাখা সংকেত দেখে জনহীন দ্বীপ থেকে তিন নাবিককে উদ্ধার। ছবি : সংগৃহীত

সাদা বালির সৈকতে তালগাছের পাতা দিয়ে ইংরেজিতে লিখেছিলেন ‘হেল্প’। বিমান থেকে সেটা দেখেই তিন নিখোঁজ নাবিককে উদ্ধার করল আমেরিকার উপকূলরক্ষী বাহিনী। প্রশান্ত মহাসাগরের একটি নির্জন দ্বীপে আটকে পড়েছিলেন তারা। মার্কিন কোস্টগার্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আমেরিকার কোস্টগার্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ৯ এপ্রিল পিকেলট দ্বীপ থেকে ওই তিনজন নাবিককে উদ্ধার করা হয়েছে। ৩২ একরের ওই দ্বীপে কেউ বসবাস করেন না। তিন নাবিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে তারা সুস্থ রয়েছেন।

উদ্ধার অভিযানের প্রধান লেফটেন্যান্ট চেলসি গার্সিয়া জানিয়েছেন, আমেরিকার কোস্টগার্ড এবং নৌবাহিনীর মধ্যে সমন্বয়ের কারণেই নিখোঁজ তিন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। নাবিকদের বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন তিনি। তিনি বলেন, সৈকতে ওই ‘হেল্প’ লেখাটি চোখে পড়ার কারণেই উদ্ধারকারী দল তাদেরকে খুঁজে পেয়েছে।

মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, ৩১ মার্চ নিজেদের মোটরবোটে চেপে মাছ ধরতে বেরিয়েছিলেন নিখোঁজ তিন জন। ইস্টার উপলক্ষে ওই আয়োজন করেছিলেন তারা। তাদের মোটরবোটটি হঠাৎ বিকল হয়ে যাওয়ায় নির্জন দ্বীপে আটকে পড়েন তিনজন।

ছয় দিন পরেও যখন তারা বাড়ি ফেরেননি পরিবার তখন পুলিশকে বিষয়টি জানান। মার্কিন উপকূলরক্ষী বাহিনী তাদের সন্ধানে নামে। ৭ মার্চ পিকেলট দ্বীপে তাদের দেখতে পায় আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর একটি বিমান। দুদিন পর তাদের উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X