কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৯:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধ এগিয়ে আনছে : মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি: সংগৃহীত
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা শুধু যুদ্ধের পরিধিই বাড়াবে তা নয়, বরং তা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে। গত মঙ্গলবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শুরুর পর এ হুঁশিয়ারি দেন তিনি। খবর বিবিসি ও আলজাজিরার।

বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে বলেন, পশ্চিমা দেশগুলো যা করছে তা এক ধরনের উন্মাদনা। এ থেকে ভালো কিছু হবে না। তারা বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে। কারণ, যে লক্ষ্য নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয়েছে, তা অর্জন করে তবেই থামবে রাশিয়া।

ইউক্রেন যুদ্ধকে শুরু থেকেই বিশেষ সামরিক অভিযান দাবি করে আসছে মস্কো; কিন্তু ন্যাটোসহ অন্যান্য দেশের মিত্ররা একে রাশিয়ার আগ্রাসন হিসেবে দেখে। এ কারণে তারা ইউক্রেনে ঢালাওভাবে সামরিক, আর্থিক ও মানবিক সহায়তা দিচ্ছে। যতদিন প্রয়োজন সহায়তা অব্যাহতের প্রতিশ্রুতিও দিয়েছে মিত্ররা। এরই অংশ হিসেবে সম্প্রতি ইউক্রেনকে বিতর্কিত ক্লাস্টার বোমা সরবরাহের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন, যা নিয়ে মিত্রদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। কারও কারও মতে, এটি বিশ্বকে বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যাবে। কারণ এ ক্লাস্টার বোমা দীর্ঘদিন, এমনকি বছরের পর বছর অক্ষত থাকতে পারে। এতে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১০

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১১

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১২

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১৩

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৪

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১৫

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৬

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৮

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৯

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

২০
X