রকি আহমেদ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১১:২১ এএম
প্রিন্ট সংস্করণ
রানা প্লাজা ধস

বিচার হয়নি এক যুগেও

ধ্বংসস্তূপ রানা প্লাজা। পুরোনো ছবি
ধ্বংসস্তূপ রানা প্লাজা। পুরোনো ছবি

২০১৩ সালের আজকের দিনে সকাল ৯টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এতে চাপা পড়েন প্রায় পাঁচ হাজার পোশাক শ্রমিক। সে ঘটনায় ১ হাজার ১৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জনকে। বিশ্বকে নাড়িয়ে দেওয়া ভয়াবহ সেই প্রাণহানির ঘটনার দিনই রানা প্লাজার মালিক সোহেল রানাসহ অনেকের বিরুদ্ধে সাভার থানায় দুটি মামলা হয়। একটি মামলা হয় ‘অবহেলাজনিত হত্যা’ ও আরেকটি ‘ভবন নির্মাণে ত্রুটি’র অভিযোগে ইমারত আইনে। তবে এরপর এক যুগের বেশি পেরিয়ে গেলেও বিচার হয়নি ১ হাজার ১৩৫ হত্যার। সাক্ষ্য গ্রহণে আটকে আছে বিচার। সাক্ষী না আসায় বিচারকাজ এগোনো যাচ্ছে না, বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালত সূত্রে জানা গেছে, অবহেলাজনিত হত্যা মামলাটি ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। ৫৯৪ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৯৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ ১৫ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষী অনুপস্থিত থাকায় পরবর্তী তারিখ ১৯ মে নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ভবন নির্মাণে ত্রুটির অভিযোগে করা মামলাটি ঢাকার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে বিচারাধীন। এসব মামলায় বিচার বিলম্বের কারণে হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, ‘ভিক্টিমরাই আদালতে সাক্ষ্য দিতে আসে না। তদন্ত কর্মকর্তারাও সাক্ষ্য দেননি। দীর্ঘ সময়েও বিচার শেষ হয়নি।’

ভিক্টিমদের কণ্ঠেও হতাশা। রানা প্লাজায় পোশাক কারখানায় সুপারভাইজার পদে কাজ করতেন কবির মোল্লা। তিনি বলেন, ‘চার দিন ধ্বংসস্তূপে মৃত্যুর সঙ্গে লড়েছি। এখনো চিকিৎসা নিচ্ছি; কিন্তু ন্যায়ের মুখ দেখিনি। ক্ষতিপূরণও পাইনি।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X