কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার চায় বারভিডা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১০ থেকে ১৫ আসনবিশিষ্ট মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ রিকনডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। এ ছাড়া একের বেশি গাড়ির জন্য নির্দিষ্ট হারে পরিবেশ সারচার্জ (কার্বন কর) আরোপের প্রস্তাব যৌক্তিক নয় বলে দাবি সংগঠনটির।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বারভিডার প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের কর্মী পরিবহন, শিক্ষার্থী পরিবহন, পর্যটন শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বড় শহরগুলো থেকে শুরু করে মফস্বল পর্যন্ত মাইক্রোবাসের ব্যাপক ব্যবহার রয়েছে। এ শ্রেণির গাড়িগুলো স্বাস্থ্যসেবা খাতে অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যাপক ব্যবহার হচ্ছে। মাইক্রোবাসগুলোর চালকদের কর্মসংস্থান এবং লাখো পরিবারের জীবিকা নির্বাহের মাধ্যমে দেশের অর্থনীতির উপকার হচ্ছে।

বারভিটা সভাপতি বলেন, ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে বারভিডার প্রস্তাব অনুযায়ী নছিমন, লেগুনা ইত্যাদি অনিরাপদ যান চলাচল নিরুৎসাহিত করে মাইক্রোবাসকে গণপরিবহন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আমরা এজন্য সরকারকে ধন্যবাদ জানাই। ওই অর্থবছরে বিভিন্ন শ্রেণির মাইক্রোবাসের শুল্ক কমানোয় এগুলো আমদানি বাড়ে। আমরা ১০ থেকে ১৫ আসনবিশিষ্ট মাইক্রোবাসের ওপর বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছিলাম। মাইক্রোবাস দেশের তেঁতুলিয়া থেকে টেকনাফের সব সড়কে, সব প্রয়োজনে যেভাবে জীবনের কর্মের উৎপাদনের প্রয়োজন মেটাচ্ছে, সেই গাড়িতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক কেন থাকতে হবে? এর উত্তর বা যুক্তি আমাদের যেমন জানা নেই। জাতীয় রাজস্ব বোর্ড হয়তো রাজস্বের দিকটি দেখেছে; কিন্তু এ বহুমুখী অর্থকরী গাড়িটির বিচরণ ক্ষেত্রের দিকে নজর দেয়নি।

ডন বলেন, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, প্রতি অর্থবছরে যদি গড়ে ১ হাজার ইউনিট মাইক্রোবাস আমদানি হয়, সেক্ষেত্রে সম্পূরক শুল্ক বাবদ রাজস্ব আদায় হয় কম-বেশি ৩০ কোটি টাকা। বহুল ব্যবহৃত এসব মাইক্রোবাসের জনবান্ধব এবং উৎপাদনমুখী ভূমিকার তুলনায় রাজস্বের এ পরিমাণ নিতান্তই নগণ্য। আমদানি বৃদ্ধি প্রাপ্যতা সহজ হলে অর্থনীতিতে এর সংযোজন হবে আরও ব্যাপক, আরও কর্মমুখী। অতএব, গণপরিবহন হিসেবে পরিচিত ১০ থেকে ১৫ আসনবিশিষ্ট মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার করে মোটরগাড়ির বাজেটকে আরও জনবান্ধব করার আহ্বান জানাই। গণমাধ্যমের বন্ধুরাও এ জাতীয় গাড়ির ব্যবহারিক ক্ষেত্র বিবেচনা করে এর সপক্ষে থাকবেন বলে আশা করি।

কার্বন কর অযৌক্তিক জানিয়ে তিনি বলেন, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় কোনো করদাতার নামে একাধিক মোটরগাড়ি থাকলে একের অধিক প্রতিটি গাড়ির জন্য নির্দিষ্ট হারে পরিবেশ সারচার্জ আরোপের প্রস্তাব করেছেন। আমরা বারভিডা থেকে মূলত জাপান থেকে যেসব মানসম্পন্ন গাড়ি আমদানি করে থাকি, তা সর্বাধিক প্রযুক্তিসম্পন্ন এবং পরিবেশবান্ধব। এসব গাড়ি থেকে যেহেতু কোনো কার্বন নিঃসরণের সুযোগ নেই, তাই এসব গাড়ি ব্যবহারকারীদের পরিবেশ সারচার্জ প্রদানের বিষয়টি মোটেই যৌক্তিক নয়। এ বিষয়টিতে সুস্পষ্ট দিকনির্দেশনা এবং পরিষ্কার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।

সংবাদ সম্মেলনে হাইব্রিড গাড়ির সিসি স্ল্যাব ও সম্পূরক শুল্ক করহার পুনর্বিন্যাস, ফসিল ফুয়েল চালিত গাড়ির সিসি স্ল্যাব ও সম্পূরক শুল্ক হার পুনর্বিন্যাস, বৈদ্যুতিক গাড়ির সম্পূরক শুল্ক প্রত্যাহারসহ বেশকিছু বাজেট প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X