কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসা-বাণিজ্যে একচ্ছত্র আধিপত্য চলেছে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা। ছবি : কালবেলা
বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা। ছবি : কালবেলা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। রাজনীতি, ব্যবসা, ব্যাংক ও মিডিয়ায় এক ধরনের একচ্ছত্র আধিপত্য গড়ে উঠেছিল, যা বৈষম্য ও দুর্নীতিকে উসকে দিয়েছে।

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, রাজনীতিবিদ কেউ এমপি হয়েছেন, কেউ হয়েছেন ব্যাংকের মালিক, কেউ আবার টেলিভিশন কিংবা মিডিয়ার মালিক। ফলে পুরো সিস্টেম ছিল অনিয়ন্ত্রিত এবং স্বজনপ্রীতিতে পূর্ণ। লেভেল প্লেয়িং ফিল্ড তো ছিলই না, বরং ব্যবসা-বাণিজ্য একচেটিয়া গোষ্ঠীর দখলে চলে গিয়েছিল।

তিনি বলেন, বৈষম্য, দুর্নীতি ও সিস্টেমের ধ্বংস—এই তিনটি বিষ আমাদের অর্থনীতি ও সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এসব কারণে সাধারণ উদ্যোক্তা, যুব সমাজ ও মধ্যবিত্ত শ্রেণি উন্নয়নের সঠিক সুযোগ পায়নি।

বর্তমান সরকার ও অর্থনৈতিক নীতিনির্ধারকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এখন চেষ্টা করছি সেসব বাধা দূর করতে। গত ১৫ বছরের জমে থাকা জগদ্দল পাথর সরানোর চেষ্টায় আছি। যদিও সংস্কার সহজ নয়, তবুও শুরুটা করতে হয়েছে আমাদেরকেই।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সংস্থা সংস্কারে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি কাঠামো গড়ে তোলা, যা ভবিষ্যৎ সরকারের জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X