বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সহযোগিতায় আইনজীবী নিয়োগ 

ছবি : কোলাজ
ছবি : কোলাজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার কাজে প্রয়োজনীয় সহযোগিতার জন্য এটর্নি জেনারেল সমমর্যাদায় একজন স্পেশাল প্রসিকিউটর এডভাইজর নিয়োগ দিয়েছে সরকার। প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণাকালে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হন। গত ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার গুলিবিদ্ধ হওযার বিষয়ে ঢাকা মহানগরীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১৯। গত ১২ ডিসেম্বর মামলাটি রুজু করা হয়।

ঢাকা মেট্টোপলিটন পুলিশ-ডিএমপির অধীনে এই মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ বিবেচনায় মামলাটি দ্রুত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এমতাবস্থায় শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রেক্ষিতে পল্টন থানায রুজুকৃত মামলার তদন্তকালে তদন্ত কর্মকর্তা/ তদন্ত সংশ্লিষ্টদের এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে বিচারকালে বিচার সংশ্লিষ্ট প্রসিকিউশন টিমকে প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদানের জন্য আপনাকে (এহসানুল হক সমাজী) নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হলো। তার এ নিয়োগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সমান। অর্থাৎ তিনি এটর্নি জেনারেলের সমান সুযোগ সুবিধা ভোগ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X