কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৯:০৯ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জিডিপির নতুন রেকর্ড

বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ লাখ ৪৮ হাজার ২৭ কোটি টাকা। ছবি : সংগৃহীত
বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ লাখ ৪৮ হাজার ২৭ কোটি টাকা। ছবি : সংগৃহীত

গ্রোস ডমেস্টিক প্রডাক্ট (জিডিপি) বা মোট দেশজ উৎপাদনের আকারে রেকর্ড করেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ লাখ ৪৮ হাজার ২৭ কোটি টাকা। যা এ যাবত কালের সর্বোচ্চ।

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় এ তথ্য তুলে ধরা হয়েছে।

অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, বিবিএসের সাময়িক হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে চলতি বাজার মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ লাখ ৪৮ তহাজার ২৭ কোটি টাকা, যা পূর্ববর্তী ২০২২-২৩ অর্থবছরের ১২.৪১ শতাংশ বেশি।

সমীক্ষায় বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের মাথাপিছু জিডিপি পূর্ববর্তী অর্থবছরের ২ লাখ ৬২ হাজার ৮৬৮ টাকা হতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৪ হাজার ১৯১ টাকা। অপরদিকে, পূর্ববর্তী অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা হতে বৃদ্ধি পেয়ে ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা দাঁড়িয়েছে।

অর্থনৈতিক সমীক্ষায় আরও বলা হয়, মার্কিন ডলার হিসেবে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু জিডিপি পূর্ববর্তী অর্থবছরের মাথাপিছু জিডিপি ২৬৪৩ মার্কিন ডলার হতে সামান্য বৃদ্ধি পেয়ে ২৬৭৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ সময় মাথাপিছু জাতীয় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ মার্কিন ডলার।

এদিকে বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি দেশের ৫৩তম ও আওয়ামী লীগ সরকারের ২৫তম বাজেট। গতবারের তুলনায় ৩৬ হাজার কোটি টাকা বেশি ধরা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে।

এবারের বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে ৪ দশমিক ৬ শতাংশ। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় বাজেটের আকার ৪.৬২ শতাংশ বাড়ানো হয়েছে।

বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৪০০ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকা ঘুষের অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা দেখাতে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১০

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১১

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১২

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৩

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৪

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৫

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৬

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৭

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৮

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৯

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০
X