কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০২:১৯ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমে পুলিশের কড়া নিরাপত্তা, মুসল্লিদের তল্লাশি

নামাজ পড়ার উদ্দেশে যারা বায়তুল মোকাররমের ভেতরে প্রবেশ করছেন নিরাপত্তার স্বার্থে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
নামাজ পড়ার উদ্দেশে যারা বায়তুল মোকাররমের ভেতরে প্রবেশ করছেন নিরাপত্তার স্বার্থে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (০৭ মার্চ) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া অবস্থানে থাকতে দেখা গেছে।

হিজবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের চতুর্দিকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ অবস্থান নিয়েছে। এ সময় কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সেনাবাহিনীকে অবস্থান করতে দেখা গেছে।

পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কয়েকটি ইউনিট সকাল থেকেই মসজিদে প্রবেশ করা মুসল্লিদের তল্লাশি করেছেন। তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো ধরনের নাশকতামূলক বস্তু বা সন্দেহজনক উপাদান না আসে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি সফল হতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত জুমার দিনে ১১টার পর থেকেই অনেকে বায়তুল মোকাররমে আসতে থাকেন। আজও নামাজ শুরুর আগেই অনেকে এসেছেন জাতীয় মসজিদে। প্রতি শুক্রবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে বায়তুল মোকাররমে। কিন্তু হিজবুত তাহরীরের কর্মসূচির কারণে অন্যান্য জুমাবারের তুলনায় আজ নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সংগঠনটি অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে তারা। সংগঠনটি চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।

উল্লেখ্য, ২০০৯ সালে বাংলাদেশ সরকার হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সেই সময় থেকে তাদের কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার বা লিফলেট বিতরণসহ অন্য কোনো প্রচারণামূলক কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X