কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে উদ্বোধন হলো ‘জনতার বাজার’

জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মোহাম্মদপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘জনতা বাজার’।

বুধবার (১৯ মার্চ) বিকালে মোহাম্মদপুরে জনতার বাজার-১ উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

মোহাম্মদপুরের জনতার বাজার-১ উদ্বোধনী দিনে ৫টি পণ্য বিক্রি কেন্দ্রে রয়েছে। জনতার বাজারে বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে পেঁয়াজ, আলু, রসুন, চাল ও আদা বিক্রি করা হবে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি, মাছ ও মাংস বিক্রি করা হবে।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ঢাকা শহরে এই ধরনের বাজার করার চ্যালেঞ্জিং। দেশে যে স্থানে পণ্যের দাম কম থাকবে সেখান থেকে পণ্য এনে কম দামে বিক্রি উদ্যোগ করেছি। এখন আলাদা কোনো দোকান হবে না। আগামীকাল থেকে বিক্রি শুরু হবে। বাজারের দামের চেয়ে উল্লেখ যোগ্য কম দামে বিক্রি করা হবে। এখানে কোনো পাইকারি বিক্রি হবে না, খুচরা বিক্রি করা হবে। ভোক্তা নিদিষ্ট পরিমাণ পণ্য নিতে পারবেন। ঢাকা শহরে ৬/৭ টি জনতার বাজার করার পরিকল্পনা রয়েছে। ঈদের পর সকল পণ্য নিয়ে পুরোদমে চালু হবে।

প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, কোন পণ্য আমাদের রান্না ঘরে ঢোকার আগে কয়েক বার হাত বদল হয়। এটার কারণে আমাদের ভোক্তা পর্যায়ে চাপ বাড়ে। এ উদ্যোগ সফল হলে অন্যান্য জায়গায় একই উদ্যোগ নেয়া সম্ভব হবে। সুতরাং এটা আমাদের জন্য পরীক্ষা।

তিনি আরও বলেন, আমাদের জনগণের খাদ্য নিরাপত্তায় স্বস্তি আনা প্রয়োজন। আসল নিরাপত্তা বিধান ক্রেতা ও বিক্রেতার জন্য করা উচিত। আমাদের বেঁচে থাকতে হলে ক্রয় ও বিক্রয় করতে হবে। যদি আমরা নিয়ম মেনে চলি, তাহলে আমরা সকলে লাভবান হবো। আমাদের দেশে বড় সমস্যা হল, ক্রেতা ও বিক্রেতা পরস্পরকে ঠকানোর চেষ্টা করে। এটা পুঁজিবাদী নীতি। রাসূল বলেছেন, প্রতারকের সঙ্গে আমি কখনো থাকবো না।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, বসিলা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক ইমাম, পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X