কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আল্লাহ তুমি কবুতরের জোড়া ক্যামনে ভাঙলা’ 

কান্নারত অবস্থায় জুনায়েদের নানা। ছবি : কালবেলা
কান্নারত অবস্থায় জুনায়েদের নানা। ছবি : কালবেলা

মুঠোফোনের স্ক্রিনে ভাসছে দুটো বাচ্চার যৌথ ছবি। সেই ছবি মুখের সামনে নিয়ে অঝোরে কাঁদছেন আর আহাজারি করছেন এক বৃদ্ধ৷ কান্নাভেজা কণ্ঠে এই বৃদ্ধ বলছেন, ‘ও.. আল্লাহ, এই কবুতরের জোড়া তুমি কেমনে ভাঙলা? তোমার কী একটুও দয়া-মায়া হইলো নারে আল্লাহ? এই কবুতরের জোড়া তুমি কেমনে ভাঙলা?’

সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের ইমার্জেন্সি ড্রেসিংরুমের সামনে বসে এভাবেই আহাজারি করছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত জুনায়েদ হাসানের নানা মোসলেম উদ্দীন মোল্লা।

তৃতীয় শ্রেণিতে পড়ুয়া জুনায়েদ যেন ছিল পুরো পরিবারের আলো। জুনায়েদের বড় ভাইসহ এ ছবিটি তুলেছিলেন তার নানা। এখন দুই ভাইয়ের সে ছবি হাতে নিয়েই করছেন শোক। জুনায়াদের মৃত্যুতে পরিবারের সবার মনে নেমে এসেছে শোকের ছায়া। আহাজারি করতে করতে জুনায়েদের নানা বলছিলেন তার সঙ্গে নাতির খুনসুটিপূর্ণ সময়গুলো৷ জুনায়েদ তার সাইকেলে করে নানাকে ঘুরতে নিয়ে যেতে চেয়েছিল। সেই স্মৃতি যেন নাতি মারা যাওয়ার পর বারবার কড়া নাড়ছে তার মনে। সেসব রোমন্থন করতে করতে তিনি বলেন, ও নানা, তুমি আমারে বলছিলা, আমি সাইকেলডা লইয়া আহি আপনে খাড়ান। আর কহন সাইকেল লইয়া আইবা? আল্লাহ- এই দুঃখ আমি কারে কমুরে নানা?'

বিমান দুর্ঘটনার ঘটনায় এখানে মোট চারজনকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে জুনায়েদ মারা গেছে৷ বাকিদের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনকদের একজন জারিফ ফারহান। মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার জন্য রক্তের দরকার। পরিবারের স্বজনরা রক্ত জোগাড় করতে গেছেন। আর বার্ন ইউনিটে আছেন ফারহানের ভাইয়ের বন্ধু মো. আশিকুর রহমান।

তিনি বলেন, ফারহানের অবস্থা খুবই ক্রিটিক্যাল৷ ডাক্তাররা ব্লাড ম্যানেজ করতে বলছে। ওর মুখ পুড়ে ছাই হয়ে গেছে৷ উরু পুড়ে গেছে। দেখার মতো অবস্থা নেই।

ঢামেক বার্ন ইউনিটের ইমার্জেন্সিতে দগ্ধ ও আহতের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে। ড্রেসিংরুমে দগ্ধদের কাতরাতে দেখা গেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X