কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্রোথ ফাউন্ডেশনের চেয়্যারম্যান সুলতান, ইডি ইশতিয়াক

গ্রোথ ফাউন্ডেশনের নির্বাহী কমিটি। ছবি : কালবেলা
গ্রোথ ফাউন্ডেশনের চেয়্যারম্যান সুলতান, ইডি ইশতিয়াক

রাজধানীতে আত্মপ্রকাশ করেছে নবীন, প্রবীণের সমন্বিত নতুন উন্নয়ন সংস্থা-গ্রোথ ফাউন্ডেশন। এতে ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার বাংলাদেশ অফিসের সাবেক কান্ট্রি ডিরেক্টর সুলতান মাহমুদ এবং নির্বাহী পরিচালক হয়েছেন ইসতিয়াক আহমেদ শাওন।

শুক্রবার (২৫ জুলাই) বিজয় সরণিতে সামরিক জাদুঘরের নীহারিকা ক্যাফেটেরিয়ায় গ্রোথ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইসি কমিটির প্রত্যক্ষ ভোটে গ্রোথ ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার বাংলাদেশ অফিসের সাবেক কান্ট্রি ডিরেক্টর সুলতান মাহমুদ। এছাড়া ভাইস চেয়ারম্যান মাকসুদা চৌধুরী পলি, নির্বাহী পরিচালক হয়েছেন ইসতিয়াক আহমেদ শাওন।

সভায় নবনির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যদের বিভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এতে ডিরেক্টর প্রোগ্রাম জাহিদুল ইসলাম, ফিন্যান্স আয়েজ উদ্দিন আজাদ, রিসোর্স মবিলাইজেশন অ্যান্ড পার্টনারশিপ শাফিকা নওরীন ঐশী, অ্যাডমিন মো. এমরান হোসেন, মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টিবিলিটি এবং লার্নিং ফারজানা সুলতানা লোপা, কমিউনিকেশন মোহাম্মদ মৃদুল ইসলাম, ডাইরেক্টর ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট শাকিল মাহমুদ, ইয়ুথ এনগেজমেন্ট সাফায়েত জামিল নওশান, লিগ্যাল সিফাত পারভীন পিংকি, সাপ্লাইচেইন সাইফুল ইসলাম, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন আবিদ আজম এবং ডিরেক্টর সেফগাডিং এবং সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান বৃষ্টি।

সভায় নবনির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যের নতুন উদ্যমে কাজ করে যাওয়ার আহ্বান জানান গ্রোথ ফাউন্ডেশনের নবনির্বাচিত চেয়ারম্যান সুলতান মাহমুদ। তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্ল্যাটফর্মে তার ৫২ বছরের অভিজ্ঞতা দিয়ে নতুন এই সংস্থাকে ঢেলে সাজাতে চান। এ সময় গ্রোথ ফাউন্ডেশনের সার্বিক সাফল্য কামনা করেন নির্বাচন কমিশনার আবু জাফর মোহাম্মদ হাসান।

এর আগে বৃহস্পতিবার দিনভর চলে অনলাইন ভোট। গ্রোথ ফাউন্ডেশনের ৩৬ সাধারণ সদস্য সরাসরি ভোটের মধ্যে ১৩ জনকে নির্বাচিত করেন, আর মেন্টর সদস্য হিসেবে ফাউন্ডেশনে যুক্ত হন উন্নয়ন সংস্থায় দীর্ঘদিন কাজ করেছেন এমন দুজন।

উল্লেখ্য, শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় দেশে দুই দশক ধরে কাজ করে যাচ্ছে এনসিটিএফ ও চাইল্ড পার্লামেন্ট সদস্যরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে এনসিটিএফ অ্যালামনাই রিইউনিয়ন থেকে নতুন একটি উন্নয়ন প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১০

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১১

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১২

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৩

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৪

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৫

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৭

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৮

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৯

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

২০
X