কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খিলগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রতীকী ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রতীকী ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁও রেলগেট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মোস্তাফিজুর রহমান বাবু (৪৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম খিলগাঁওয়ের দক্ষিণ সিগন্যালে ডিউটিরত অবস্থায় ছিলেন। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. আনোয়ার হোসেন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে উত্তর সিগন্যাল থেকে আসার সময় সিগন্যালে আটকে যান। এতে বিলম্ব হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশকে গালিগালাজ করেন এবং টাকা নিয়ে সিগন্যাল ছাড়ার অভিযোগ তুলে বিরূপ মন্তব্য করেন। ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম তাকে প্রশ্ন করলে তিনি হুমকি দিয়ে চলে যান।

পরে বিকেল ৩টার দিকে ডা. আনোয়ার হোসেন অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে নিয়ে ৬ থেকে ৭টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে ফিরে আসেন। তারা দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলামকে লাথি মেরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তার গায়ে, বুকে, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ডিউটিরত এএসআই রবিউল হাসান এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে তার পোশাকের হ্যান্ডব্যাজ ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেতারযন্ত্রে জানানো হলে আশপাশের পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় ওই দিনই ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা রুজু করলে ডা. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X