কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রংপুর পলিটেকনিক শিক্ষার্থীদের সম্মেলনে জাতীয় উন্নয়নে কাজ করার অঙ্গীকার

রংপুর পলিটেকনিক শিক্ষার্থীদের সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
রংপুর পলিটেকনিক শিক্ষার্থীদের সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রংপুর পলিটেকনিক প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (আরপিআইএএ)-এর কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের শিরোনাম ছিল ‘আরপিআইএএ গোলটেবিল’। এর মূলমন্ত্র ছিল ‘এ সভায় সবার কণ্ঠ সমানভাবে মূল্যবান।’

সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. তৌহিদূর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আরপিআইএএ শুধু প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা নয় বরং এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা পেশাগত উৎকর্ষতা, সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় উন্নয়নে বড় অবদান রাখতে পারি। সবার মতামতকে সমান গুরুত্ব দিয়েই আমাদের এগোতে হবে।’

সভার আলোচনায় উঠে আসে সংগঠনকে আরও শক্তিশালী করার নানা পরিকল্পনা। এর মধ্যে ছিল শিক্ষার্থীদের জন্য পরামর্শদাতা কর্মসূচি চালু, বৃত্তি তহবিল গঠন, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি, আন্তর্জাতিক পর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীদের নেটওয়ার্ক বিস্তৃত করা।

কার্যনির্বাহী কমিটির নেতারা অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে সংগঠনকে জাতীয় উন্নয়নের সহায়ক শক্তিতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাটি শেষ হয় ঐক্য, সহযোগিতা এবং সবার সমান অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়ে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X