নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে আনন্দঘন পরিবেশে দৈনিক কালবেলার বর্ষপূর্তি উদযাপন

নোয়াখালীতে দৈনিক কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
নোয়াখালীতে দৈনিক কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

নোয়াখালীতে আনন্দঘন পরিবেশে দৈনিক কালবেলার প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে নোয়াখালী রেডক্রিসেন্ট হলে সোমবার (১৬ অক্টোবর) সকালে নোয়াখালীর ব্যুরো প্রধান অহিদ উদ্দিন মুকুলের সভাপতিত্বে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

নোয়াখালীর জেলা প্রতিনিধি মোজ্জাম্মেল হোসেন সভা পরিচালনা করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার।

বিশেষ অতিথি ছিলেন ড. মো. আবু কায়েস ও নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।

বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালীর প্রতিনিধি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও এসএ টিভির নোয়াখালীর প্রতিনিধি আব্দুর রহিম বাবুল ও রাইজিং বিডির নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে কেক কেটে সবাইকে মিষ্টি মুখ করান নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার ও দৈনিক কালবেলার নোয়াখালী ব্যুরো প্রধান অহিদ উদ্দিন মুকুল। আনন্দঘন পরিবেশে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নোয়াখালীর ব্যুরো প্রধান অহিদ উদ্দিন মুকুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X