কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম জার্নাল প্রকাশিত

‘আইএসইউ জার্নাল অব ইংলিশ স্ট্যাডিজ’ শিরোনামে প্রকাশিত হলো আইএসইউ -এর ইংরেজি বিভাগের প্রথম জার্নাল। ছবি : সৌজন্য
‘আইএসইউ জার্নাল অব ইংলিশ স্ট্যাডিজ’ শিরোনামে প্রকাশিত হলো আইএসইউ -এর ইংরেজি বিভাগের প্রথম জার্নাল। ছবি : সৌজন্য

‘আইএসইউ জার্নাল অব ইংলিশ স্ট্যাডিজ’ শিরোনামে প্রকাশিত হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) -এর ইংরেজি বিভাগের প্রথম জার্নাল।

মঙ্গলবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

আইএসইউ উপাচার্য এবং আইএসইউ জার্নাল অব ইংলিশ স্ট্যাডিজ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের সম্মান নির্ভর করে মানসম্পন্ন জার্নালের ওপর। তাই গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে এ বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের দক্ষতা বাড়াতে পড়তে হবে, লিখতে হবে বেশি করে, সমস্যা নির্ধারণ করতে হবে এবং গবেষণার মাধ্যমে তা তুলে ধরে নতুন কিছু করতে হবে, যা সমাজের কাজে আসবে।

সেন্টার ফর রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন্সের (সিআরডিপি) পরিচালক এবং জার্নালটির উপদেষ্টা মো. মাহবুবুর রহমান বলেন, জার্নালটির জন্য ই-আইএসএসএন নম্বর নেওয়া এবং পরবর্তীতে ডিওআই নম্বরের জন্য আবেদন করার উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন। এ পদক্ষেপগুলো নিঃসন্দেহে জার্নালে প্রকাশিত গবেষণামূলক নিবন্ধগুলোর দৃষ্টিগোচরতা এবং গ্রহণযোগ্যতাকে অনেকগুণ বাড়িয়ে দেবে। স্কোপাস, সোশ্যাল সায়েন্স সাইটেশন ইন্ডেক্স, আর্টস এবং হিউম্যানিটিজ সাইটেশন ইন্ডেক্স, পাবমেড, স্কিমাগোসমূহের মতো প্রসিদ্ধ ডেটাবেইজে ইন্ডেক্সিং করা সম্ভব হলে জার্নালটির ব্যাপ্তি এবং প্রভাব/গ্রহণযোগ্যতা আরও বহুগুণে বেড়ে যাবে এবং সেই লক্ষ্যে সিআরডিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ টি এম কাদের নেওয়াজ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক, ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. আসাদ উল্লাহ-আল-হোসেন।

আরও উপস্থিত ছিলেন- আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবুল কালাম আজাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. মোহাম্মদ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এ ছাড়াও বিভিন্ন প্রোগ্রামের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও এ অনুষ্ঠানে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

ঢাকায় ২ দিনব্যাপী সার্সো’র ১১ তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

মিথিলার সাফল্যে উচ্ছ্বসিত মাহি

জামিনে মুক্তি পেয়েও ফের জেলগেটে আটক আওয়ামী লীগ নেতা

অস্ট্রেলিয়া সিরিজের আগেই গুরুকে হারালেন নাহিদ-মোস্তাফিজরা

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিটের ঘোষণা চিকিৎসকের

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

বাজেট : সংখ্যা নয়, বদলাতে হবে অর্থনৈতিক চিন্তার কাঠামো

ছবিতে প্রথম দেখায় কী দেখলেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

১০

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

১১

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

১২

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

১৩

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

১৪

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

১৫

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

১৭

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

১৮

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১৯

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

২০
X